Breaking News
Home / Uncategorized / প্রধানমন্ত্রী শেখ হাসিনা শুধু দেশের রত্ন নয়, তিনি বিশ্বরত্ন-অধ্যাপক ডাঃ এম এ আজিজ।।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা শুধু দেশের রত্ন নয়, তিনি বিশ্বরত্ন-অধ্যাপক ডাঃ এম এ আজিজ।।

আরিফ রববানী ময়মনসিংহ।।
ময়মনসিংহ সদর উপজেলার ১১ঘাগড়া ইউনিয়ন এর মাইজহাটি গ্রামের সাধারণ মানুষের সাথে মতবিনিময় করেন স্বাধীনতা চিকিৎসক পরিষদের (স্বাচিপ) মহাসচিব অধ্যাপক ডাঃ এমএ আজিজ। তিনি ইউনিয়নের মাইজহাটি উত্তরপাড়া জামে মসজিদে জুম্মা নামাজ আদায় শেষপ স্থানীয় এলাকাবাসীর সাথে বিভিন্ন বিষয়ে খোলামেলা আলোচনা করেন এবং এলাকার খোঁজ খবর নেন।

শুক্রবার (১৩ই মে) মাজিহাটি এলাকার বিভিন্ন পেশাশ্রেণীর ব্যক্তিবর্গের সাথে মতবিনিময় কালে স্বাধীনতা চিকিৎসক পরিষদের (স্বাচিপ) এর মহাসচিব অধ্যাপক ডাঃ এমএ আজিজ বলেন- দেশের চলমান উন্নয়নকে অব্যাহত রাখতে আগামী নিবার্চনে আবারও উন্নয়নপর প্রতীক নৌকার জন্য সকলকে ঐক্য বদ্ধ হয়ে কাজ করার আহবান জানান। এসময় তিনি জনসম্মুখে আওয়ামীলীগ সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকান্ড তোলে ধরেন। মতবিনিময়কালে আরও উপস্থিত ছিলেন ময়মনসিংহ জেলা বিএমএ সাধারণ সম্পাদক ডাঃএইচএ গোলন্দাজ তারা,
জেলা যুবলীগের যুগ্ম আহবায়ক এইচ এম ফারুক, সাবেক ছাত্রলীগ নেতা মোস্তাফিজুর রহমান তাজু, ১১ নং ঘাগড়া ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের মেম্বার মাসুদ রানা, ওয়ার্ড আওয়ামীলীগ সভাপতি শামীম আহমেদ, সাধারন সম্পাদক আব্দুল লতিফ, মাইজহাটি উত্তর আহলে হাদিস জামে মসজিদ কমিটির সভাপতি মোজাম্মেল হক শামীম, গোলাম মোস্তফা সহ স্থানীয় এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গরা । এর আগে গ্রামবাসী ডা: এম এ আজিজ কে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।

এসময় ডাঃ এম এ আজিজ আরো বলেন-প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদর্শী নেতৃত্বে বাংলাদেশের সাহসী এবং অগ্রগতিশীল উন্নয়ন কৌশল গ্রহণের ফলে সামগ্রিকভাবে অর্থনৈতিক প্রবৃদ্ধি, কাঠামোগত রূপান্তর ও সামাজিক অগ্রগতির মাধ্যমে বাংলাদেশ আজ বিশ্বের বুকে রোল মডেল হিসেবে বিশ্বে নেতৃত্বে দিচ্ছে। বর্তমানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা শুধু দেশের রত্ন নয়, তিনি বিশ্বরত্ন। তিনি বাঙালি জাতির চেতনার প্রতীক। আমাদের অহংকার। যার অপ্রতিরোধ্য পথ চলায় বাংলাদেশ আজ ছুটে চলছে উন্নয়নের মহাসড়কে। শেখ হাসিনা মানেই উন্নয়নের জয়জয়কার। বাংলাদেশের আস্থার প্রতীক।আমাদের সকলের অনুকরণীয় দৃষ্টান্ত। তিনি সকলের কাছে বঙ্গবন্ধুর কন্যা দেশরত্ন শেখ হাসিনার সুস্বাস্থ্যের জন্য দোয়া কামনা করেন।

About Mizanur Rahman

Check Also

ময়মনসিংহের সিরতা ও পরানগঞ্জে উন্নয়নমূলক কাজ পরিদর্শন করলেন ইউএনও-পিআইও

আরিফ রববানী ময়মনসিংহ।। সরকারের উন্নয়ন কর্মকান্ডগুলোকে জনকল্যাণে জনগণের দোরগোড়ায় পৌছে দিতে স্বচ্ছতার সাথে এসব কাজ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!