Breaking News
Home / Uncategorized / বাংলাদেশ একজন অকৃত্রিম ও পরীক্ষিত বন্ধু হারাল মৃত্যুতে বিরোধীদলীয় নেতার শোক।।

বাংলাদেশ একজন অকৃত্রিম ও পরীক্ষিত বন্ধু হারাল মৃত্যুতে বিরোধীদলীয় নেতার শোক।।

প্রেস বিজ্ঞপ্তিঃ
সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্ট শেখ খলিফা বিন জায়েদ আল নাহিয়ান এঁর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বাংলাদেশ জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ এমপি।

শেখ খলিফা বিন জায়েদ আল নাহিয়ান আজ মৃত্যুবরণ করেন ( ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৩ বছর।

শুক্রবার (১৩মে) বাংলাদেশ জাতীয় সংসদের মাননীয় বিরোধীদলীয় নেতার সহকারী একান্ত সচিব মামুন হাসান প্রেরিত এক শোকবার্তায় বিরোধীদলীয় নেতা বলেন,প্রেসিডেন্ট শেখ খলিফা বিন জায়েদ আল নাহিয়ান বাংলাদেশের সাথে সংযুক্ত আরব আমিরাতের অর্থনৈতিক ও দ্বিপাক্ষিক সম্পর্কোন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন।তাঁর মৃত্যুতে বাংলাদেশ একজন অকৃত্রিম ও পরীক্ষিত বন্ধু হারাল।

বিরোধীদলীয় নেতা আরও বলেন, সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্ট হওয়ার পর শেখ খলিফা বিন জায়েদ আল নাহিয়ান কেন্দ্রীয় ও আবুধাবি সরকার উভয়েরই একটি বড় পুনর্গঠনে নেতৃত্ব দেন। তাঁর আমলে দেশটিতে উন্নয়ন নতুন গতি পায়।

বিরোধীদলীয় নেতা মরহুমের বিদেহী আত্নার মাগফেরাত কামনা করেন এবং শোক – সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

About Mizanur Rahman

Check Also

ময়মনসিংহে সরকারি জমি পাইয়ে দেওয়ার কথা বলে প্রতারণা করে লক্ষ-লক্ষ টাকা হাতিয়ে নিয়েছে শ্রমিকদল নেতা।।।

স্টাফ রিপোর্টারঃ ময়মনসিংহে বাংলাদেশ রেলওয়ের সরকারি জমি পাইয়ে দেওয়ার নামে প্রতারণা করে প্রায় ১৭ লক্ষ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!