Breaking News
Home / Uncategorized / ময়মনসিংহ সদরে নবাগত ইউএনও’র সাথে জাতীয় স্বেচ্ছাসেবক পার্টির নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাত ।

ময়মনসিংহ সদরে নবাগত ইউএনও’র সাথে জাতীয় স্বেচ্ছাসেবক পার্টির নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাত ।

আরিফ রববানী ময়মনসিংহ।।
ময়মনসিংহ সদর উপজেলার নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ শফিকুল ইসলাম এর সাথে সৌজন্য সাক্ষাত ও মতবিনিময় করেছেন জাতীয় পার্টির অন্যতম সংগঠন জাতীয় স্বেচ্ছাসেবক পার্টি ময়মনসিংহ জেলা শাখার নেতাকর্মীরা। বৃহস্পতিবার (১২ই মে ) বেলা ২ টার সময় উপজেলা নির্বাহী কর্মকর্তার কক্ষে ইউএনও শফিকুল ইসলাম এর সাথে সৌজন্য সাক্ষাত ও মতবিনিময় করেন নেতৃবৃন্দ । এসময় জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা ও ময়মনসিংহ সদর আসনের জাতীয় সংসদ সদস্য বেগম রওশন এরশাদ এমপি’র পক্ষ থেকে জেলা জাতীয় স্বেচ্ছাসেবক পার্টির আহবায়ক প্রিন্স দুলাল ও সদস্য সচিব শফিকুল ইসলাম বাচ্চুর নেতৃত্বে নবাগত (ইউএনও) মোহাম্মদ শফিকুল ইসলাম কে ফুল দিয়ে শুভেচ্ছা জানান নেতাকর্মীরা।

এসময় উপস্থিত ছিলেন জেলা জাতীয় স্বেচ্ছাসেবক পার্টির আহ্বায়ক প্রিন্স দুলাল,সদস্য সচিব শফিকুল ইসলাম বাচ্চু, যুগ্ম আহ্বায়ক মোঃকবির আলী, সদস্য মোঃরোমান মিয়া, মোঃহিমেল মিয়া, আনোয়ার হোসেন খোকন,হিমু আহমেদ হিমেল,রোমন মিয়া,আসাদুল ইসলাম,আব্দুর রাজ্জাক,কাবিল আহমেদ (সানি)সহ
জেলা জাতীয় স্বেচ্ছাসেবক পার্টির অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এসময় উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ শফিকুল ইসলাম সদর উপজেলা প্রশাসনকে স্বচ্ছ ও দুর্ণীতি মুক্ত পরিবেশে জনকল্যাণে জনগণের দোরগোড়ায় পৌছে দিতে সকলের সার্বিক সহযোগিতা প্রত্যাশা করেন।

About Mizanur Rahman

Check Also

ময়মনসিংহের সিরতা ও পরানগঞ্জে উন্নয়নমূলক কাজ পরিদর্শন করলেন ইউএনও-পিআইও

আরিফ রববানী ময়মনসিংহ।। সরকারের উন্নয়ন কর্মকান্ডগুলোকে জনকল্যাণে জনগণের দোরগোড়ায় পৌছে দিতে স্বচ্ছতার সাথে এসব কাজ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!