Breaking News
Home / Uncategorized / আবারো রওশন এরশাদের রাজনৈতিক সচিব গোলাম মসীহ।।

আবারো রওশন এরশাদের রাজনৈতিক সচিব গোলাম মসীহ।।

প্রেস বিজ্ঞপ্তিঃ
জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা রওশন এরশাদের রাজনৈতিক সচিব হিসেবে আবারো নিয়োগ পেয়েছেন সাবেক রাষ্ট্রদূত গোলাম মসীহ।

বিরোধীদলীয় নেতার সহকারী একান্ত সচিব মো. মামুন হাসান এই প্রতিনিধিকে জানান, রওশন এরশাদ তার রাজনৈতিক সচিব হিসেবে গোলাম মসীহকে নিয়োগ দিয়েছেন। তিনি এখন শারীরিক অসুস্থতার জনিত কারণে চিকিৎসার জন্য থাইল্যান্ডে রয়েছেন বলে জানান একান্ত সচিব মামুন হাসান।

এর আগে ২০১৪ সালে বিরোধীদলীয় নেতার রাজনৈতিক সচিব হিসেবে দায়িত্ব পালন করেন মসীহ। পরে ২০১৫ সালে সরকার তাকে রাষ্ট্রদূত করে সৌদি আরবে পাঠায় সরকার।

জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা এইচ এম এরশাদ একসময় দল থেকে বহিষ্কার করলে তখন তিনি কাজী জাফর আহমেদের নেতৃত্বাধীন জাতীয় পার্টিতে যোগ দিয়েছিলেন গোলাম মসীহ।পরে সেখান থেকেও পদত্যাগ করেন তিনি। তার পরপরই বেগম রওশন এরশাদের রাজনৈতিক সচিব হন গোলাম মসীহ।

জাতীয় পার্টির সাবেক আন্তর্জাতিক ও কূটনৈতিক বিষয়ক সম্পাদক গোলাম মসীহ আশির দশকে ব্রিটিশ পেট্রোলিয়াম কোম্পানির আইন বিভাগে কাজ করেছেন। এছাড়া ব্রিটিশ গ্যাস, ফ্রান্সের টোটাল অয়েল, হংকং টেলিকম, যুক্তরাষ্ট্রের জেনারেল অটোমিক, এশিয়া স্যাটেলাইটসহ বিভিন্ন কোম্পানিতে তিনি উপদেষ্টা হিসাবে ছিলেন।

About Mizanur Rahman

Check Also

ময়মনসিংহে সরকারি জমি পাইয়ে দেওয়ার কথা বলে প্রতারণা করে লক্ষ-লক্ষ টাকা হাতিয়ে নিয়েছে শ্রমিকদল নেতা।।।

স্টাফ রিপোর্টারঃ ময়মনসিংহে বাংলাদেশ রেলওয়ের সরকারি জমি পাইয়ে দেওয়ার নামে প্রতারণা করে প্রায় ১৭ লক্ষ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!