Breaking News
Home / Uncategorized / কুমিল্লায় সাংবাদিক হত্যাকান্ডে বাংলাদেশ তৃণমূল সাংবাদিক কল্যাণ সোসাইটি’র প্রতিবাদ।

কুমিল্লায় সাংবাদিক হত্যাকান্ডে বাংলাদেশ তৃণমূল সাংবাদিক কল্যাণ সোসাইটি’র প্রতিবাদ।

সীমান্তে মাদক ও চোরাকারবারির তথ্য সংগ্রহ করার জেরে এলোপাতাড়ি গুলিতে সাংবাদিক মহিউদ্দিন গুলিবিদ্ধ হন। পুলিশ উদ্বার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

জানা গেছে, আজ বুধবার (১৩ এপ্রিল ২০২২) কুমিল্লার বুড়িচং শঙ্কুচাইল সীমান্তে কুমিল্লার শীর্ষ চোরাকারবারি রাজু গং এর এলোপাতাড়ি গুলিতে সাংবাদিক মহিউদ্দিন সরকার নিহত হয়েছে। মহিউদ্দিন দীর্ঘদিন ধরে আনন্দ টিভিসহ স্থানীয় পত্রিকায় সাহসের সাথে সাংবাদিকতা করতেন।

এ ঘটনার সাথে জড়িত হত্যাকারীদের আইনের আওতায় এনে সঠিক তদন্ত করে দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান বাংলাদেশ তৃণমূল সাংবাদিক কল্যাণ সোসাইটি’র নেতৃবৃন্দ।

About Mizanur Rahman

Check Also

ময়মনসিংহে সরকারি জমি পাইয়ে দেওয়ার কথা বলে প্রতারণা করে লক্ষ-লক্ষ টাকা হাতিয়ে নিয়েছে শ্রমিকদল নেতা।।।

স্টাফ রিপোর্টারঃ ময়মনসিংহে বাংলাদেশ রেলওয়ের সরকারি জমি পাইয়ে দেওয়ার নামে প্রতারণা করে প্রায় ১৭ লক্ষ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!