Breaking News
Home / Uncategorized / দৈনিক ময়মনসিংহ প্রতিদিন পত্রিকার বিভাগীয় প্রতিনিধি মতবিনিময় সভা অনুষ্ঠিত

দৈনিক ময়মনসিংহ প্রতিদিন পত্রিকার বিভাগীয় প্রতিনিধি মতবিনিময় সভা অনুষ্ঠিত

আরিফ রববানী ময়মনসিংহ।।
ময়মনসিংহের সবচেয়ে জনপ্রিয় ও বহুল প্রচারিত দৈনিক ময়মনসিংহ প্রতিদিন পত্রিকা সরকারি মিডিয়া তালিকাভুক্ত হওয়ায় সংবাদপত্রটিকে প্রচারে আরো নিতে ময়মনসিংহ বিভাগে কর্মরত সাংবাদিকদের নিয়ে বিভাগীয় প্রতিনিধি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়ে। ৩রা জানুয়ারি সোমবার সকাল ১০ টায় নগরীর মোমেনশাহী ডি এস কামিল মাদ্রাসায় মিলনায়তনে প্রতিনিধিদের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করা হয় এই সভায় । দৈনিক ময়মনসিংহ প্রতিদিন এর ব্যবস্থাপনা সম্পাদক আসাদুজ্জামান তালুকদার এর সভাপতিত্বে ও সহ – সম্পাদক এইচ এম জুবায়ের হোসাইনের সঞ্চালনায় মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন দৈনিক ময়মনসিংহ প্রতিদিন এর সম্পাদক ও প্রকাশক ড. মোঃ ইদ্রিস খান। প্রধান অতিথির বক্তব্যে তিনি ময়মনসিংহ প্রতিদিন পত্রিকাকে আগামী দিনে আরো এগিয়ে নিতে বস্তু নিষ্ট সংবাদ প্রদান করে সহযোগীতা করতে সকল প্রতিনিধিদের প্রতি আহবান জানান তিনি। সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন দৈনিক ময়মনসিংহ প্রতিদিন পত্রিকার নির্বাহী সম্পাদক আরিফুল ইসলাম ও স্বাগত বক্তব্য রাখেন দৈনিক ময়মনসিংহ প্রতিদিন এর বার্তা সম্পাদক ছোটন মিয়া ও উপস্থাপনায় ছিলেন ময়মনসিংহ প্রতিদিন এর স্যাকুলেশন ম্যানেজার আনিসুর রহমান। মতবিনিময় সভায় বক্তব্য রাখেন উপস্থিত ছিলেন ময়মনসিংহ জেলা প্রতিনিধি মফিদুল ইসলাম লাভলু,স্টাফ রিপোর্টার বিপ্লব চন্দ্র বর্মণ, আজাহারুল ইসলাম আজহার, গোলাম কিবরিয়া পলাশ, স্টাফ রিপোর্টার ( নেত্রকোনা) আব্দুর রহমান, আঞ্চলিক প্রতিনিধি সোহান, নেত্রকোনা প্রতিনিধি আলী সোবান, মদন উপজেলা প্রতিনিধি হাবিবুর রহমান, ধোবাউড়া উপজেলা প্রতিনিধি রুবেল,হালুয়াঘাট উপজেলা প্রতিনিধি আব্দুল মালেক, তারাকান্দা উপজেলায় প্রতিনিধি শামীম হোসাইন, গফরগাঁও উপজেলা প্রতিনিধি মাজহারুল হক, নান্দাইল উপজেলায় প্রতিনিধি মোখলেছুর রহমান, ভালুকা উপজেলা প্রতিনিধি মুমিনুল ইসলাম মোল্লা, ফুলবাড়িয়া উপজেলা প্রতিনিধি সেলিম মিয়া সহ প্রমুখ। এছাড়াও আরও উপস্থিত ছিলেন ময়মনসিংহ প্রতিদিন পত্রিকার সহ-সম্পাদক লিংকন, প্রিন্স, খোকন সাহা সহ বিভিন্ন জেলা ও উপজেলা প্রতিনিধিগণ।মতবিনিময় সভায় প্রতিনিধিত্বের বিভিন্ন সমস্যা সমাধান ও প্রতিনিধি নির্ধারণ সহ সার্বিক কার্যক্রমের বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নির্ধারণ করা হয়।

About Mizanur Rahman

Check Also

ময়মনসিংহে সরকারি জমি পাইয়ে দেওয়ার কথা বলে প্রতারণা করে লক্ষ-লক্ষ টাকা হাতিয়ে নিয়েছে শ্রমিকদল নেতা।।।

স্টাফ রিপোর্টারঃ ময়মনসিংহে বাংলাদেশ রেলওয়ের সরকারি জমি পাইয়ে দেওয়ার নামে প্রতারণা করে প্রায় ১৭ লক্ষ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!