আরিফ রববানী ময়মনসিংহ।।
বুক ফাটে তো মুখ ফোটে না।’ আদিকালের সেই ঘটনা আরতো খাটে না। এখন সবার মুখ ফোটে। কারও বুক ফাটে না। লজ্জাবতী নারী দেখে কে বলেছে সেই কথা। যুগের হাওয়া বদলে গেছে। নারীর মনে নেই ব্যথা। নারীদের প্রতি সহিংসতা বন্ধ করে নারী-পুরুষ বৈষম্য দূর করতে ও পুরুষতন্ত্রকে সমূলেই উৎপাটন করাসহ মাদক,বাল্যবিবাহ, অনিয়ম দুর্ণীতি মুক্ত জনপ্রশাসন কে জনগণের দোরগোড়ায় পৌছে দিতে চান ময়মনসিংহের নান্দাইল উপজেলার ১০নং শেরপুর ইউনিয়নের ৪,৫, ৬ নং ওয়ার্ড সংরক্ষিত আসনের মহিলা মেম্বার প্রার্থী ইউনিয়নের সাবেক মেম্বার মরহুম শামছু উদ্দিন মেম্বারের সহ ধর্মীনি পাঁচ সন্তানের জননী বিধবা শাহেনা খাতুন।
সেই লক্ষে শেরপুর ইউনিয়নের ৪,৫,৬ নং ওয়ার্ডের সংরক্ষিত আসনে মহিলা মেম্বার পদপ্রার্থী হিসাবে হেলিকপ্টার মার্কা নিয়ে ব্যাপক গণসংযোগ ও ভোটারদের সাথে কুশল বিনিময় করেছেন।
৫ই জানুয়ারি ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে প্রতীক বরাদ্দের পর থেকে প্রচারণার শেষ মুহুর্ত পর্যন্ত ৪,৫,৬নম্বর ওয়ার্ডের সংরক্ষিত মহিলা সদস্য পদপ্রার্থী শাহেনা খাতুন ব্যাপক গণসংযোগ করে ভোটারদের নজর কেড়েছেন। প্রতীক পাওয়ার পর থেকেই প্রচার-প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন তিনি। দিন-রাত ভোটারদের বাড়ি গিয়ে বিভিন্ন উন্নয়নমূলক প্রতিশ্রুতি দিয়ে দৃষ্টি আকর্ষণ করছেন।
৪,৫,৬নম্বর ওয়ার্ডের স্থানীয় এলাকাবাসী জানান, শাহেনা খাতুনের স্বামী মরহুম শামছু উদ্দিন মেম্বার একজন জনবান্ধব জনপ্রতিনিধি ছিলেন, তিনিও সৎ এবং যোগ্য প্রার্থী, তিনি অতীতে সুখে-দুঃখে আমাদের পাশে ছিলেন। তাই ৪,৫,৬ নং ওয়ার্ডের উন্নয়নের জন্য তাকেই প্রয়োজন। এছাড়াও স্বামীর মৃত্যুর পর বিধবা শাহেনা তার ৫মেয়ে ও ১ছেলেসহ ৬সন্তান নিয়ে অসহায়ত্ব জীবন যাপন করায় আসন এলাকার ৩টি ওয়ার্ডের মানুষ তাকে একবার সুযোগও দিতে চান।
সংরক্ষিত মহিলা সদস্য পদপ্রার্থী শাহেনা বলেন- ‘পরিবর্তনের অঙ্গীকার নিয়ে বর্তমান সরকারের চলমান উন্নয়নের ধারাকে বেগবান করতে এবং সমবণ্টনের মাধ্যমে এলাকার সার্বিক উন্নয়ন করার লক্ষ্যে নির্বাচনে অংশগ্রহণ করছি।’
তিনি বলেন, আমার স্বামী মরহুম শামছু উদ্দিন মেম্বার সবসময় মানুষের পাশে থেকে,তিনি মানুষের সেবা করতে গিয়ে নিজের সংসারের জন্য কিছু করেন নি,যে কারণে আমি আজ আমার সন্তানাদি নিয়ে দুর্বিসহ দিন কাটাচ্ছি,তাছাড়া আমি সবসময় জণগনের সুখে-দুঃখে পাশে ছিলাম, আছি এবং ভবিষ্যতেও থাকবো, ইনশাল্লাহ্। এজন্যই জনগন আমাকে ভোট দিয়ে মেম্বার নির্বাচিত করবেন। আমি নির্বাচিত হলে স্কুল, কলেজ, মসজিদ, মাদ্রাসা সহ রাস্তা ঘাটের সার্বিক উন্নয়নের পাশাপাশি অসহায় দু:স্থ্যদের যথাসাধ্য অনুযায়ী সহযোগীতা করবো ইনশাল্লাহ্।
আমার নির্বাচনী এলাকায় বসবাসরত অবহেলিত নারী পুরুষের নানা সমস্যা দূরীকরণে আমি আপ্রাণ চেষ্টা চালিয়ে যাবো। সেই সাথে স্থানীয় বেকার তরুণ ও যুবকদের কর্মসংস্থানের চেষ্টা করবো।
www.dailyamaderbani.com দেশ ও জনগণের কথা বলে