আরিফ রববানী ময়মনসিংহ।।
ময়মনসিংহের তারাকান্দা উপজেলা নির্বাহী অফিসার মিজাবে রহমত বলেছেন, বর্তমান সরকারের ভিশন গ্রামকে শহরে পরিণত করতে হলে স্থানীয় সরকারের তৃণমূলের ইউনিয়ন পরিষদের নির্বাচিত জনপ্রতিনিধিদের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ।
বুধবার (২৯শে ডিসেম্বর) চতুর্থ ধাপে তারাকান্দা উপজেলায় নব নির্বাচিত চেয়ারম্যান খাদেমুল আলম শিশির, আলতাব হোসেন খন্দকার, আব্দুল খালেক তালুকদার, আব্দুর রহমান তালুকদার, শামছুল আলম, ইকরামুল হক তালুকদার, আজিজুর রহমান (বুলে ডাঃ), একেএম আজাহারুল ইসলাম সরকার, নাইমুর রহমান মন্ডল (উজ্জ্বল) ও সাকির আহমেদ বাবুলসহ ১০ চেয়ারম্যান উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে সৌজন্য সাক্ষাত করতে গেলে তিনি তাদের সাথে মতবিনিময়কালে এসব কথা বলেন
তিনি বলেন বর্তমান সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়নের যে ভিশন গ্রামকে শহরে পরিণত করতে হলে গ্রাম পর্যায়ে শিক্ষা, স্বাস্থ্য, বাসস্থান চিকিৎসাসেবা সহ যোগাযোগ ব্যবস্থার উন্নয়নের মাধ্যমেই সাধারন জনগনের মৌলিকা অধিকার প্রতিষ্ঠা করা সম্ভব। তখনই কেবল গ্রামের মানুষজনের জীবনযাত্রার মান বৃদ্ধি পাবে এবং সকলেই একটু সুখ স্বাচ্ছন্দ্যে জীবন যাপন করতে পারবে।
তিনি উপস্থিত সকল জনপ্রতিনিধিদের সততা ও নিষ্ঠার সাথে তাদের উপর অর্পিত দায়িত্ব পালনে সচেষ্ট হবেন বলে আশাবাদ ব্যক্ত করেন।
এসময় ময়মনসিংহের তারাকান্দা উপজেলা নির্বাহী অফিসার মিজাবে রহমতকে নব নির্বাচিত ১০ চেয়ারম্যান পক্ষ থেকে সম্মাননা স্মারক প্রদান করা হয়েছে।
মতবিনিময়কালে তারাকান্দা উপজেলা আওয়ামীলীগের সভাপতি প্রদীপ কুমার চক্রবর্তী (রনু) ঠাকুর, সাধারন সম্পাদক আলহাজ্ব বাবুল মিয়া সরকার,সহ-সভাপতি মেজবাহ উল আলম চৌধুরী রুবেল, ফুলপুর উপজেলা আওয়ামীলীগের সিনিয়র যুগ্ম আহবায়ক অধ্যাপক হাবিবুর রহমান, তারাকান্দা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নজরুল ইসলাম নয়ন, উপজেলা কৃষি কর্মকর্তা রকিব আল রানা,উপজেলা যুবলীগের আহবায়ক আব্দুল মান্নান প্রমূখ উপস্থিত ছিলেন।
www.dailyamaderbani.com দেশ ও জনগণের কথা বলে