আরিফ রববানী ময়মনসিংহ।।
কোতয়ালী মডেল থানার ওসি শাহ কামাল আকন্দ জনসাধারণের কাছে আবারো কমিটমেন্ট করেন, নতুন বছরের প্রথমদিন থেকে শেষ দিন পর্যন্ত কোতোয়ালি মডেল থানা এলাকাকে অপরাধ মুক্ত করে সাধারণ মানুষকে নিরাপদে রাখতে, সে লক্ষে সকলের সার্বিক সহযোগিতা প্রত্যাশা করছি।তিনি বলেন আমি যতদিন কোতোয়ালি মডেল থানায় দায়িত্বে আছি জনসাধারণ পুলিশি সেবা নিতে এই থানায় কোন প্রকার হয়রানির স্বীকার হবে না। কোতোয়ালি মডেল থানা পুলিশ সততার সাথে স্বচ্ছতা বজায় রেখে আইন প্রয়োগ করতে বদ্ধপরিকর। তিনি অপরাধ নিয়ন্ত্রণে সকল পেশাজীবী মানুষের সহযোগিতা কামনা করে তিনি আরো বলেন, জনসাধারণের সাথে পুলিশের যাতে দূরত্ব না থাকে সে বিষয়ে সকলের সহযোগীতা চাই।
শনিবার ১লা জানুয়ারি ২০২২ইংরেজি নতুন বছরের শুরুতেই সকালে ময়মনসিংহের কোতোয়লি মডেল থানা প্রাঙ্গণে পুলিশ সমাজের সুশীল ও দায়িত্বশীল নাগরিকদের সাথে আইন-শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। সভায় বীর মুক্তিযোদ্ধা, অবসরপ্রাপ্ত পুলিশ সদস্য ও আবাসনের নেতৃবৃন্দ কমিউনিটি পুলিশের নেতৃবৃন্দসহ থানার অন্যান্য কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য কোতোয়ালি মডেল থানার অফিসার ইনচার্জ ওসি শাহ কামাল আকন্দ কোতোয়ালী মডেল থানায় যোগদানের পর থেকে থানা এলাকাকে অপরাধমুক্ত করে জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করণে নিয়মিতই আইন শৃংখলা বিষয়ক বিভিন্ন মবিনিময়, কমিউনিটি পুলিশিং ও বিট পুলিশিংয়ের বিভিন্ন সভা সেমিনার করে আসছেন। তার কঠোরতায় কোতোয়ালী মডেল থানায় যে কোন ধরণের মামলা ও জিডি করতে কেউ হয়রানী বা আর্থিকভাবে ক্ষতিগ্রস্থ হয় না। দ্রততার সাথে সকলের অভিযোগ আমলে নিয়ে আইনী ব্যবস্থা নিচ্ছেন তিনি।মামলা কিংবা জিডি পুলিশের কোন সদস্য অর্থ দাবি করলে অথবা কেউ হয়রানী স্বীকার হয়েছে এমন অভিযোগ পেলে ঐ কর্মকর্তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিয়ে জনগণের দোরগোড়ায় আইনীসেবাকে পৌঁছে দিচ্ছেন। থানার ওসির এ ধরণের কঠোর নীতির কারণে স্থানীয়বাসির মাঝে পুলিশের প্রতি ভীতি কমে আসছে। বর্তমানে কোতোয়ালী মডেল থানায় মামলা কিংবা জিডি করতে কোন টাকা পয়সা লাগেনা বলেও দাবী করছেন কোতোয়ালী মডেল থানা এলাকার ভুক্তভোগীরা।
www.dailyamaderbani.com দেশ ও জনগণের কথা বলে