Breaking News
Home / Uncategorized / নান্দাইলে চলমান উন্নয়নকে এগিয়ে নিয়ে তৃতীয়বার আবারও সুযোগ চান মেম্বার হেলিম।।

নান্দাইলে চলমান উন্নয়নকে এগিয়ে নিয়ে তৃতীয়বার আবারও সুযোগ চান মেম্বার হেলিম।।

আসন্ন ইউনিয়ন পরিষদের নির্বাচনে ময়মনসিংহ জেলার নান্দাইল উপজেলার ৩নং নান্দাইল ইউনিয়ন পরিষদে সাধারন আসনের ৮নং ওয়ার্ডে ৩য়বারের মতো তালা প্রতীক নিয়ে মেম্বার পদপ্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নিয়েছেন ইউনিয়নের দুইবারের সফল মেম্বার আব্দুল হেলিম। প্রচার প্রচারণায় ইতোমধ্যে তিনি ব্যাপক জনপ্রিয়তার শীর্ষে রয়েছেন।

আব্দুল হেলিম প্রথম ২০০৩ সালে ইউপি নির্বাচনে বিপুল ভোটে জয়লাভ করেন। এরপর থেকে তিনি টানা দ্বিতীয়বার মেম্বার হিসেবে দায়িত্ব পালন করছেন এবং ৩য় বারের জন্য আবারো তিনি নির্বাচনে লড়ছেন।

উপজেলার নান্দাইল ইউনিয়নের আওয়ামী লীগের তূখোড় নেতা আব্দুল হেলিম দলীয় রাজনীতির বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে লিপ্ত থেকে সমাজের সেবক হিসেবে নিবেদিত প্রান। তিনি বিভিন্ন সামাজিক সংগঠনের মাধ্যমে মানুষের সেবা ও ব্যক্তিগতভাবে এলাকার অসহায়-গরীবদের সেবায় নিজেকে নিয়োজিত রেখেছেন। এছাড়া তিনি বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃত্বে দায়িত্ব পালন করছেন।

জনসেবার কারণে সাধারণ মানুষের কাছে তিনি আস্থাভাজন ব্যক্তি হিসেবে ব্যাপক সু-পরিচিতি লাভ করেছেন।

আব্দুল হেলিম বলেন, তৃতীয়বারের মতো যদি আমাকে জনগণ সুযোগ দেয় তাহলে ৮ নং ওয়ার্ডের সকল রাস্তাঘাট নির্মাণ করবো এবং যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন ঘটাবো। বাল্যবিবাহ ও মাদক নির্মূল করব সর্বোপরি এলাকাকে ডিজিটাল রোল মডেল হিসেবে রূপান্তর করবো। এছাড়া এলজিএসপি,কাবিখা প্রকল্পে কাজ সম্পন্ন সহ শতভাগ ভাতা বাস্তবায়নের মাধ্যমে
বয়স্ক-বিধবা-প্রতিবন্ধী-ভিজিডি-ভিজিএফ-মাতৃত্বকালীন ভাতাসহ নারীদের উন্নয়ন কাজের ধারাবাহিকতা অব্যাহত থাকবে।

About Mizanur Rahman

Check Also

ময়মনসিংহে সরকারি জমি পাইয়ে দেওয়ার কথা বলে প্রতারণা করে লক্ষ-লক্ষ টাকা হাতিয়ে নিয়েছে শ্রমিকদল নেতা।।।

স্টাফ রিপোর্টারঃ ময়মনসিংহে বাংলাদেশ রেলওয়ের সরকারি জমি পাইয়ে দেওয়ার নামে প্রতারণা করে প্রায় ১৭ লক্ষ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!