Breaking News
Home / Uncategorized / খারুয়ার ৪নং ওয়ার্ডে আবারো মেম্বার আব্দুল হাইকে নিয়ে ঐক্যবদ্ধ ভোটাররা ।।

খারুয়ার ৪নং ওয়ার্ডে আবারো মেম্বার আব্দুল হাইকে নিয়ে ঐক্যবদ্ধ ভোটাররা ।।

আরিফ রববানী ময়মনসিংহ।।
ময়মনসিংহের নান্দাইল উপজেলার ৫ জানুয়ারি আসন্ন ১১নং খারুয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৪নং ওয়ার্ডে পুনরায় দ্বিতীয়বারের মতো মেম্বার পদে টিউবওয়েল প্রতীক নিয়ে ভোট,দোয়া ও সহযোগিতা চেয়ে বেড়াচ্ছেন ইউনিয়নের জনপ্রিয় মেম্বার আব্দুল হাই। ৪নং ওয়ার্ডে বিগত ৫বছর বিভিন্ন উন্নয়ন ও গরীব-দুঃখীদের সেবায় ভূমিকা রাখায় তিনি বেশ জনপ্রিয়।

তিনি এলাকার চলমান উন্নয়নকে অব্যাহত রাখতে আবারো টিউবওয়েল মার্কায় ভোট চেয়ে জনগণের দোয়ারে দোয়ারে ছুটে চলেছেন দিন রাত। এলাকাবাসী জানান ৪নং ওয়ার্ডে মেম্বার আব্দুল হাই গরীব অসহায় মানুষকে খুব ভালবাসেন। তাদের দুঃসময়ে প্রকৃত বন্ধুত্বের পরিচয় দেওয়ায় ওয়ার্ডবাসী তার প্রতি সন্তুষ্ট । এর আগেও আব্দুল হাই মেম্বার হিসাবে দায়িত্বে এলাকার উন্নয়ন কর্মকান্ডকে জনগণের দোরগোড়ায় পৌছে দিতে গরীব হত-দরিদ্র অসহায়দের পাশে থেকে সর্বদায় কাজ করেছেন। এজন্য স্হানীয় জনগণ আবারও মেম্বার হিসেবে তাকে পেতে চায় । মেম্বার প্রার্থী আব্দুল হাই জানান- তিনি ৪নং ওয়ার্ডে দ্বিতীয় মেয়াদে নির্বাচিত হলে এলাকায় উল্লেখ যোগ্য উন্নয়ন সহ জনগনের পাশে থাকবেন।

About Mizanur Rahman

Check Also

ময়মনসিংহে সরকারি জমি পাইয়ে দেওয়ার কথা বলে প্রতারণা করে লক্ষ-লক্ষ টাকা হাতিয়ে নিয়েছে শ্রমিকদল নেতা।।।

স্টাফ রিপোর্টারঃ ময়মনসিংহে বাংলাদেশ রেলওয়ের সরকারি জমি পাইয়ে দেওয়ার নামে প্রতারণা করে প্রায় ১৭ লক্ষ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!