Breaking News
Home / Uncategorized / ত্রিশালের নতুন এসিল্যান্ড হাসান আব্দুল্লাহ আল মাহমুদ।।

ত্রিশালের নতুন এসিল্যান্ড হাসান আব্দুল্লাহ আল মাহমুদ।।

আরিফ রববানী ময়মনসিংহ।।
স্বচ্ছ ও দুর্ণীতিমুক্ত ভূমিসেবাকে জনকল্যাণে জনগণের দোরগোড়ায় পৌছে দেওয়ার লক্ষে ময়মনসিংহের ত্রিশাল উপজেলা প্রশাসনের সহকারী কমিশনার (ভূমি) পদে যোগদান করেছেন জেলা প্রশাসনের বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হাসান আব্দুল্লাহ আল মাহমুদ।একই সময়ে বিদায় নিলেন সাবেক সহকারী কমিশনার (ভূমি) তরিকুল ইসলাম।

সদ্য যোগদানকৃত সহকারী কমিশনার (ভূমি)
হাসান আব্দুল্লাহ আল মাহমুদ ৩৬তম বিসিএস ক্যাডার। সোমবার (২৭ ডিসেম্বর) সকালে তিনি ময়মনসিংহ জেলা প্রশাসকের কার্যালয় থেকে ত্রিশালের সহকারী কমিশনার (ভূমি) হিসেবে যোগদান করেন।

অপরদিকে বিদায়ী সহকারী কমিশনার (ভূমি) তরিকুল ইসলাম জেলা প্রশাসনের সহকারী কমিশনার পদে ময়মনসিংহ জেলা প্রশাসকের কার্যালয়ে যোগদান করেন।

নবযোগদানকারী সহকারী কমিশনার (ভূমি)
হাসান আব্দুল্লাহ আল মাহমুদ বলেন, আমি ত্রিশাল উপজেলায় এসিল্যান্ড হিসেবে যোগদান করেছি। সকলের দোয়া ও সহযোগিতা আশা করছি, যাতে সততা ও নিষ্ঠার সাথে আমি আমার দায়িত্ব পালন করতে পারি। এই ভূমি অফিসকে দুর্নীতিমুক্ত, জবাবদিহীতা মূলক ও সহজীকরণ সেবা নিশ্চিত করবো ইনশা-আল্লাহ্।

About Mizanur Rahman

Check Also

ময়মনসিংহে সরকারি জমি পাইয়ে দেওয়ার কথা বলে প্রতারণা করে লক্ষ-লক্ষ টাকা হাতিয়ে নিয়েছে শ্রমিকদল নেতা।।।

স্টাফ রিপোর্টারঃ ময়মনসিংহে বাংলাদেশ রেলওয়ের সরকারি জমি পাইয়ে দেওয়ার নামে প্রতারণা করে প্রায় ১৭ লক্ষ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!