Breaking News
Home / Uncategorized / তারাকান্দায় ভাষা সৈনিক শামসুল হক এর কবর জিয়ারত করলেন নবনির্বাচিত চেয়ারম্যানগণ।।

তারাকান্দায় ভাষা সৈনিক শামসুল হক এর কবর জিয়ারত করলেন নবনির্বাচিত চেয়ারম্যানগণ।।

আরিফ রববানী ময়মনসিংহ।।
নির্বাচনে জয়ী হয়ে তারাকান্দা উপজেলার গণমানুষের নেতা ভাষা সৈনিক মরহুম এম শামসুল হক এর সুযোগ্য সন্তান গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী শরীফ আহমেদএর সাথে সৌজন্য সাক্ষাৎ করেন উপজেলার ইউনিয়ন পরিষদের নব-নির্বাচিত চেয়ারম্যানরা। প্রতিমন্ত্রী শরীফ আহমেদ নবনির্বাচিত চেয়ারম্যানদের সাথে মতবিনিময় শেষে তাদের সাথে নিয়ে ভাষা সৈনিক মরহুম এম শামসুল হক এর কবর জিয়ারত করেন। এসময় তারাকান্দা উপজেলা আওয়ামীলীগ সহ সকল অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

সোমবার (২৭ ডিসেম্বর) দুপুরের দিকে তারা ফুলেল শুভেচ্ছা জানান প্রতিমন্ত্রী শরীফ আহমেদ এর সাথে সৌজন্য সাক্ষাত করেন এবং প্রতিমন্ত্রীকে ফুলেল শুভেচছা জানান। এসময় নব-নির্বাচিত চেয়ারম্যানদের অভিনন্দন জানিয়ে বঙ্গবন্ধুর কন্যা দেশরত্ন শেখ হাসিনার নেতৃত্বে সরকারের সকল প্রকার সেবাকে জনকল্যাণে জনগণের দোরগোড়ায় পৌছে দিতে নিয়োজিত থাকার আহবান জানিয়ে প্রতিমন্ত্রী ও ফুলপুর তারাকান্দা সংসদীয় আসনের জাতীয় সংসদ সদস্য, গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী শরীফ আহমেদ বলেন, জনগণকে মুল্যায়ন করতে হবে। জনগন যে প্রত্যাশা নিয়ে আপনাদের নির্বাচিত করেছেন তাদের সে প্রত্যাশা পুরণে আন্তরিক ভাবে কাজ করতে হবে।

তারাকান্দার উন্নয়নের স্বার্থে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানগণ ঐক্যবদ্ধ থাকবে জানিয়ে রামপুর ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান আজিজুর রহমান (বুলে ডাঃ) বিভিন্ন উন্নয়ন প্রকল্প বরাদ্ধে সহযোগিতাসহ দায়িত্ব পালনে প্রতিমন্ত্রীর সর্বাত্বক সহযোগিতা কামনা করেন।

এসময় উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নজরুল ইসলাম নয়ন, ১নং তারাকান্দায় ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান খাদেমুল আলম শিশির,২নং বানিহালা ইউ,পির মোঃ আলতাফ হোসেন খন্দকার,৩ নং কাকনী ইউনিয়ন পরিষদের আ:খালেক তালুকদার,৪ নং গালাগাঁও ইউপির মোঃ আ: রহমান তালুকদার,৫নং বালিখাঁ ইউনিয়ন পরিষদে শামসুল আলম,৭নং রামপুর ইউপিতে আজিজুর রহমান বুলে ডাঃ, ৮ নং কামারিয়া ইউপির একেএম আজহারুল ইসলাম সরকার, ৯নং কামারগাঁও ইউপির নাইমুর রহমান মন্ডল উজ্জল,৮ নং ঢাকুয়া ইউপির ইকরামুল হক তালুকদার,১০ নং বিসকা ইউপিতে শাকের আহমেদ বাবুলসহ আওয়ামী লীগ ও বিভিন্ন অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন

About Mizanur Rahman

Check Also

ময়মনসিংহের সিরতা ও পরানগঞ্জে উন্নয়নমূলক কাজ পরিদর্শন করলেন ইউএনও-পিআইও

আরিফ রববানী ময়মনসিংহ।। সরকারের উন্নয়ন কর্মকান্ডগুলোকে জনকল্যাণে জনগণের দোরগোড়ায় পৌছে দিতে স্বচ্ছতার সাথে এসব কাজ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!