Breaking News
Home / Uncategorized / গৌরীপুরের বোকাইনগরে বিপুল ভোটে নির্বাচিত হয়ে চেয়ারম্যান হলেন ছাত্রনেতা শাহিন।

গৌরীপুরের বোকাইনগরে বিপুল ভোটে নির্বাচিত হয়ে চেয়ারম্যান হলেন ছাত্রনেতা শাহিন।

মোঃ আরিফ রববানী ময়মনসিংহ।।
ময়মনসিংহের গৌরীপুর উপজেলার বোকাইনগর ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিদ্রোহীর কাছে বিপুল ভোটে পরাজিত হয়েছেন আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থীসহ ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান।

(২৬শে ডিসেম্বর) রবিবার শান্তিপূর্ণ ভাবে সম্পন্ন হয়েছে।

এ নির্বাচনে জনগণের মনোনীত স্বতন্ত্র প্রার্থী হিসাবে উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি, জেলা ছাত্রলীগের সাবেক সদস্য ছাত্রনেতা মোঃ আল মোক্তাদির শাহিন ঘোড়া প্রতীক নিয়ে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনীত নৌকা প্রতীকের চেয়ারম্যান প্রার্থী ও তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী হাবিবুল ইসলাম শহীদ এর চশমা প্রতীককে বিপুল ভোটের ব্যবধানে পরাজিত করে চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন।

বেসরকারী ভাবে ঘোষিত ফলাফলে তিনি পেয়েছেন মোট ৭২৭৬ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী হাবিবুল ইসলাম শহিদ চশমা প্রতীক নিয়ে পেয়েছেন ৪৯০৮ভোট।

চেয়ারম্যান নির্বাচিত হয়ে এক প্রতিক্রিয়ায় মোঃ আল মোক্তাদির শাহীন জানান, অনেকদিন যাবৎ আমি ছাত্র রাজনীতির মাধ্যমে এ ইউনিয়নে লোকজনের সুখে দুঃখে, আপদে বিপদে পাশে ছিলাম। বোকাইনগর ইউনিয়নের জনগণ তাদের মহান ভোটের মাধ্যমে আমাকে যে দায়িত্ব দিয়েছে তা আমার সর্ব চেষ্টা দিয়ে এ ইউনিয়নকে মডেল ইউনিয়নে পরিণত করার জন্য কাজ করবো। কারো প্রতি হিংসা-বিদ্বেষ না রেখে, সবার সাথে কাঁধে কাঁধ মিলিয়ে এলাকায় সমাজ ও দেশের জন্য কাজ করে যাবো। তার জন্য প্রত্যেকের কাছ থেকে সহযোগিতা, দোয়া-আশীর্বাদ ও পরামর্শ প্রত্যাশা করেন তিনি।

রবিবার (২৬ ডিসেম্বর) সকাল ৮ টা হতে শুরু হয়ে বিকেল ৪ টা পর্যন্ত বিরতিহীন ভাবে চলে ভোট গ্রহন । কোন প্রকার অপ্রীতিকর ঘটনা ছাড়াই শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয় ভোট গ্রহন। ভোট গননা শেষে বেসরকারী ভাবে এ ফলাফল ঘোষণা করেন উপজেলা নির্বাচন অফিসার।

About Mizanur Rahman

Check Also

ময়মনসিংহের সিরতা ও পরানগঞ্জে উন্নয়নমূলক কাজ পরিদর্শন করলেন ইউএনও-পিআইও

আরিফ রববানী ময়মনসিংহ।। সরকারের উন্নয়ন কর্মকান্ডগুলোকে জনকল্যাণে জনগণের দোরগোড়ায় পৌছে দিতে স্বচ্ছতার সাথে এসব কাজ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!