Breaking News
Home / Uncategorized / চতুর্থ ধাপের ইউপি নির্বাচন: তারাকান্দায় তারাকান্দায় ১০ ইউনিয়নের নৌকা-৭,বিদ্রোহী-৩।।

চতুর্থ ধাপের ইউপি নির্বাচন: তারাকান্দায় তারাকান্দায় ১০ ইউনিয়নের নৌকা-৭,বিদ্রোহী-৩।।

আরিফ রববানী- ময়মনসিংহের তারাকান্দা উপজেলায় প্রশাসনের কড়া নজরদারি ও নিরাপত্তায় অবাধ,নিরপেক্ষ ও সুষ্ঠু পরিবেশে সম্পন্ন হয়েছে ইউনিয়ন পরিষদ নির্বাচন।

রবিবার (২৬শে ডিসেম্বর) অনুষ্ঠিত চতুর্থ ধাপের ইউপি নির্বাচনে ময়মনসিংহের তারাকান্দা উপজেলার ১০ ইউনিয়নের মধ্যে ৭টিতে আওয়ামীলীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী ও ৩টিতে স্বতন্ত্র প্রার্থী হিসাবে বিভিন্ন প্রতীক নিয়ে আওয়ামীলীগের বিদ্রোহী প্রার্থীরা বিজয়ী হয়েছেন।

আওয়ামীলীগ মনোনিত নৌকা প্রতীক নিয়ে বিজয়ী হয়েছেন তারাকান্দা সদর ইউনিয়নে খাদেমুল আলম শিশির(৮৫০৫ ভোট), বানিহালা ইউনিয়নে আলতাফ হোসেন খন্দকার (৪৫৯০ ভোট), রামপুর ইউনিয়নে আজিজুর রহমান (বুলে ডাঃ) (৬৯১১ ভোট), বালিখাঁ ইউনিয়নে শামসুল ইসলাম(৮৬৪৬ ভোট), কামারিয়া ইউনিয়নে মোঃ আজারুল ইসলাম সরকার(১৩৯৩৮ ভোট), ঢাকুয়া ইউনিয়নে ইকরামুল হক তালুকদার (৭০৬০ ভোট), এবং গালাগাঁও ইউনিয়নে মোঃ আঃ রহমান।

এদিকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে বিজয়ী আওয়ামীলীগের বিদ্রোহী বিজয়ীরা হচ্ছেন- কাকনী ইউনিয়নে ঘোড়া প্রতীকে মোঃ আঃ খালেক তালুকদার (৫০১০ ভোট), বিসকা ইউনিয়নে ঘোড়া প্রতীকে সাকির আহমেদ বাবুল (৭১৫৯ ভোট) এবং কামারগাঁও ইউনিয়নে চশমা প্রতীকে নাইমুর রহমান উজ্জল (৬৩৯৯ ভোট)।

উপজেলা নির্বাচন অফিসার একেএম সাইদুজ্জামান জানান, উপজেলার ১০ ইউনিয়নে মোট ভোটার ছিলো ২ লক্ষ ৩৬ হাজার ৬ শত ৮৪জন, এর মধ্যে পুরুষ ভোটারের সংখ্যা ১ লক্ষ ২০ হাজার ৮ শত ৬৫ জন, মহিলা ভোটার রয়েছেন ১লক্ষ ১৫ হাজার ৮ শত ১৮ জন। হিজরা ভোটার ১ জন। ১০ ইউনিয়নে চেয়ারম্যান পদে ৬৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। এদিকে অবাধ নিরপেক্ষ ও সুষ্ঠু পরিবেশে ইউপি নির্বাচন হওয়ায় অনুষ্ঠিত নির্বাচনে নিরপেক্ষ ভাবে ভোটাররা তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারায় স্থানীয় প্রশাসনের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন।

About Mizanur Rahman

Check Also

ময়মনসিংহের সিরতা ও পরানগঞ্জে উন্নয়নমূলক কাজ পরিদর্শন করলেন ইউএনও-পিআইও

আরিফ রববানী ময়মনসিংহ।। সরকারের উন্নয়ন কর্মকান্ডগুলোকে জনকল্যাণে জনগণের দোরগোড়ায় পৌছে দিতে স্বচ্ছতার সাথে এসব কাজ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!