Breaking News
Home / Uncategorized / তারাকান্দার রামপুরে প্রতিপক্ষকে হারিয়ে বিজয়ের মালা পড়লেন নৌকার প্রার্থী বুলে ডাঃ।

তারাকান্দার রামপুরে প্রতিপক্ষকে হারিয়ে বিজয়ের মালা পড়লেন নৌকার প্রার্থী বুলে ডাঃ।

মোঃ আরিফ রববানী ময়মনসিংহ।।
অবশেষে সকল ষড়যন্ত্র আর মিথ্যাচার কে উপক্ষা করে ময়মনসিংহের তারাকান্দা উপজেলার রামপুর ইউনিয়নে শান্তিপূর্ণ ভাবে অনুষ্ঠিত ইউপি নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত ও জনগণের পছন্দের প্রার্থী হিসাবে নৌকা প্রতীক নিয়ে
বিপুল ভোটের ব্যবধানে চেয়ারম্যান পদে ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ত্যাগী ও জনবান্ধব রাজনীতিবিদ আজিজুর রহমান (বুলে ডাঃ) নির্বাচিত হয়েছেন।বেসরকারী ভাবে ঘোষিত ফলাফলে তিনি পেয়েছেন মোট ৬৯১১ভোট তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী পেয়েছেন ৬১১৮ভোট।

চেয়ারম্যান নির্বাচিত হয়ে এক প্রতিক্রিয়ায় আজিজুর রহমান (বুলে ডাঃ) জানান, নৌকা জনগণের প্রতীক,উন্নয়নের প্রতীক, বঙ্গবন্ধুর কন্যা দেশরত্ন শেখ হাসিনা উন্নয়নের নেত্রী,বঙ্গকন্যার নেতৃত্বে উন্নয়নের মহাসড়কে বাংলাদেশ। সেই সুবাধে আমাদের ফুলপুর- তারাকান্দা আসনের জাতীয় সংসদ সদস্য ও বর্তমান সরকারের গণপুর্ত ও গৃহায়ন প্রতিমন্ত্রী শরীফ আহমেদ এমপির মেধায় ও শ্রমে তারাকান্দায় উন্নয়নের ছোয়া লেগেছে, অনেকদিন যাবৎ আমিও এ ইউনিয়নে প্রতিমন্ত্রী শরীফ আহমেদ এর দিকনির্দেশনা মোতাবেক উনার নেতৃত্বে স্থানীয় উন্নয়ন আওয়ামী লীগের সভাপতি পদে দায়িত্বে থেকে লোকজনের সুখে দুঃখে, আপদে বিপদে পাশে ছিলাম। রামপুর ইউনিয়নের জনগণ তাদের মহান ভোটের মাধ্যমে আমাকে যে দায়িত্ব দিয়েছে তা আমার সর্ব চেষ্টা দিয়ে প্রতিমন্ত্রী শরীফ আহমেদ এর নেতৃত্বে এ ইউনিয়নকে মডেল ইউনিয়নে পরিণত করার জন্য কাজ করবো। কারো প্রতি হিংসা-বিদ্বেষ না রেখে, সবার সাথে কাঁধে কাঁধ মিলিয়ে এলাকায় সমাজ ও দেশের জন্য কাজ করে যাবো। তার জন্য প্রত্যেকের কাছ থেকে সহযোগিতা, দোয়া-আশীর্বাদ ও পরামর্শ প্রত্যাশা করেন তিনি।

রবিবার (২৬ শে ডিসেম্বর ) সকাল ৮ টা হতে শুরু হয়ে বিকেল ৪ টা পর্যন্ত বিরতিহীন ভাবে চলে ভোট । প্রশাসনের সার্বিক সহযোগিতা ও প্রচেষ্টায় কোন প্রকার অপ্রীতিকর ঘটনা ছাড়াই শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয় ভোট গ্রহন। ভোট গননা শেষে বেসরকারী ভাবে এ ফলাফল ঘোষণা করেন উপজেলা নির্বাচন অফিসার।

About Mizanur Rahman

Check Also

ময়মনসিংহের সিরতা ও পরানগঞ্জে উন্নয়নমূলক কাজ পরিদর্শন করলেন ইউএনও-পিআইও

আরিফ রববানী ময়মনসিংহ।। সরকারের উন্নয়ন কর্মকান্ডগুলোকে জনকল্যাণে জনগণের দোরগোড়ায় পৌছে দিতে স্বচ্ছতার সাথে এসব কাজ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!