আরিফ রববানী, ময়মনসিংহ:
ময়মনসিংহের গৌরীপুর উপজেলার গৌরীপুর ইউনিয়নের ৬নং ওয়ার্ডে প্রথমবারের মতো সর্বস্তরের জনতার সমর্থন নিয়ে মেম্বার পদে তালা প্রতীক নিয়ে বিজয়ী হয়েছেন তরুণ ব্যবসায়ী ওয়াসিম উদ্দীন আকন্দ। তার বিজয়ে এলাকাজুড়ে উল্লাস ও আনন্দমুখর পরিবেশ সৃষ্টি হয়েছে।
৬নং ওয়ার্ডকে একটি আধুনিক ওয়ার্ড হিসেবে গড়ে তুলতে এবং দুঃস্থ মানুষ ও নাগরিক সেবা নিশ্চিত করতে সকল জনসাধারণের সার্বিক সহযোগিতা, দোয়া চেয়েছেন ওয়াসিম উদ্দীন আকন্দ। ওয়ার্ডবাসীর উদ্দেশ্যে ওয়াসিম উদ্দীন আকন্দ বলেন-২৬শে ডিসেম্বর অনুষ্ঠিত ইউপি নির্বাচনে আপনারা ভোট দিয়ে আমাকে ৬নং ওয়ার্ডের জনগনের সেবা করার সুযোগ করে দিয়েছেন।সেজন্য আপনাদের প্রতি ভালোবাসা ও কৃতজ্ঞতা জানাচ্ছি। চেষ্টা থাকবে আপনাদের দেয়া সমর্থনের প্রতি সর্বোচ্চ সম্মান দেখানোর। সেই সাথে চেষ্টা থাকবে মানুষের পাশে থাকার। আরো চেষ্টা থাকবে ৬নং ওয়ার্ডের উন্নয়ন কাজ গুলো দ্রুত সমাপ্ত করার। সেই সাথে আরেকটি কথা বলতে চাই আমি ভোটের সংখ্যাকে গুরুত্ব না দিয়ে ৬নং ওয়ার্ডের সকল জনগনকেই আমার আপনজন হিসেবে সমান গুরুত্ব দিয়ে সেই সাথে উন্নয়নের ক্ষেত্রেও একই ভাবে চেষ্টা করবো সকল এলাকাকে সমানভাবে গুরুত্ব দেয়ার। উন্নয়নের পাশাপাশি গরীব অসহায় মানুষের পাশে থেকে ৬নং ওয়ার্ডকে মডেল ওয়ার্ড হিসেবে পরিনত করার জন্য সবার সহযোগিতা কামনা করার পাশাপাশি সবার জন্য শুভ কামনা করেন ওয়াসিম উদ্দীন আকন্দ।
ওয়াসিম উদ্দীন আকন্দ দীর্ঘ দিন যাবৎ ব্যবসার পাশাপাশি নির্বাচনি এলাকা ছাড়াও বিভিন্ন গ্রামে মসজিদ-মাদরাসার কিছু উন্নয়নসহ সমাজের অসহায়-দরিদ্র মানুষের পাশে থেকে সর্বস্তরের মানুষের ভালোবাসা কুড়িয়েছেন।
www.dailyamaderbani.com দেশ ও জনগণের কথা বলে