Breaking News
Home / Uncategorized / জনপদের উন্নয়নের প্রশ্নে নৌকা প্রতীক ছাড়া আর কোনো বিকল্প নেই-গৌরীপুরে আ’লীগ নেতা অনু।।

জনপদের উন্নয়নের প্রশ্নে নৌকা প্রতীক ছাড়া আর কোনো বিকল্প নেই-গৌরীপুরে আ’লীগ নেতা অনু।।

আরিফ রববানী ময়মনসিংহ।।
ময়মনসিংহ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি,ময়মনসিংহ জেলা আওয়ামিলীগের সাংগঠনিক সম্পাদক,রাজপথের সাহসী সাবেক ছাত্রনেতা শরীফ হাসান অনু বলেছেন, জনপদের উন্নয়নের প্রশ্নে নৌকা প্রতীক ছাড়া আর কোনো বিকল্প নেই। প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের উন্নয়নে যে ধারাবাহিকতা রেখেছেন তাতে সম্পৃক্ত থাকতে হলে নৌকা প্রতীকের প্রার্থীকে বিপুল ভোটে নির্বাচিত করতে হবে।

শুক্রবার (২৪শে ডিসেম্বর ) বিকালে ময়মনসিংহের গৌরীপুর উপজেলার বিভিন্ন ইউনিয়নে আসন্ন নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থীদের নৌকা প্রতীকের সমর্থনে গণসংযোগ শেষে পথসভায় তিনি এ কথা বলেন।

শরীফ হাসান অনু বলেন, আগামী ২৬শে ডিসেম্বর গৌরীপুর উপজেলার প্রতিটি গ্রামকে শহরে রুপান্তর করার নির্বাচন, মইলাকান্দা ইউনিয়ন, গৌরীপুর ইউনিয়ন, অচিন্তপুর ইউনিয়ন,মাওহা ইউনিয়ন,
সহনাটি ইউনিয়ন,বোকাইনগর ইউনিয়ন,
রামগোপালপুর ইউনিয়ন ডৌহাখলা ইউনিয়ন,
ভাংনামারী ইউনিয়ন পরিষদ ও সিধলা এই ১০টি ইউনিয়নের উন্নয়নের নির্বাচন।

এ নির্বাচনের মাধ্যমে নির্ধারিত হবে- উন্নয়নের যে কর্মযজ্ঞ শুরু হয়েছে আগামী পাঁচ বছরে তার ধারাবাহিকতা রক্ষা হবে নাকি বিচ্ছেদ ঘটবে।
তিনি বলেন, এ নির্বাচনকে পুরোপুরি রাজনৈতিকভাবে না নিয়ে নিজেদের বিষয় চিন্তা করে সাধারণ মানুষের উচিত দলমত নির্বিশেষে নৌকা প্রতীকের প্রার্থীদের কে বিজয়ী করা। তিনি জাতির জনকের স্বপ্নের সুখী-সমৃদ্ধ সোনার বাংলা বিনির্মানে দেশরত্ন শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে ও তার নেতৃত্ব উন্নয়নের ধারাবাহিকতা ধরে রাখতে উপজেলার প্রতিটি ইউনিয়নের ভোটারদের প্রতি আহবান জানান। প্রতিটি ইউনিয়নে নৌকা প্রতীকের প্রার্থী কে বিজয়ী করতে তিনি নির্বাচনের শুরু থেকে শেষ পর্যন্ত প্রত্যেকটি ইউনিয়নের প্রার্থীদের পক্ষে নিয়মিত প্রচার-প্রচারণা চালান তিনি।

About Mizanur Rahman

Check Also

ময়মনসিংহের সিরতা ও পরানগঞ্জে উন্নয়নমূলক কাজ পরিদর্শন করলেন ইউএনও-পিআইও

আরিফ রববানী ময়মনসিংহ।। সরকারের উন্নয়ন কর্মকান্ডগুলোকে জনকল্যাণে জনগণের দোরগোড়ায় পৌছে দিতে স্বচ্ছতার সাথে এসব কাজ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!