Breaking News
Home / Uncategorized / জনগণের চাহিদার প্রেক্ষিতেই ইউপি নির্বাচনের প্রার্থী হয়েছি।। শেরপুরে চেয়ারম্যান প্রার্থী সুরুজ আলী ।।

জনগণের চাহিদার প্রেক্ষিতেই ইউপি নির্বাচনের প্রার্থী হয়েছি।। শেরপুরে চেয়ারম্যান প্রার্থী সুরুজ আলী ।।

আরিফ রববানী ময়মনসিংহ।।
প্রচার প্রচারনায় আলাপ আলোচনায় ও জনপ্রিয়তায় সবার চেয়ে এগিয়ে নান্দাইল উপজেলার শেরপুর ইউনিয়নের চেয়ারম্যান পদে স্বতন্ত্র প্রার্থী ও ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি সুরুজ আলী আকন্দ। মোটরসাইকেল প্রতীক নিয়ে নির্বাচনে প্রতিদ্বন্দ্বীতা করছেন তিনি।

জন চাহিদার প্রেক্ষিতে স্বতন্ত্র প্রার্থী হিসাবে ৫ই জানুয়ারী আসন্ন ইউপি নির্বাচনে উপজেলার শেরপুর ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী হয়েছেন ইউনিয়নের বার-বার নির্বাচিত আওয়ামীলীগের সভাপতি সুরুজ আলী আকন্দ।তিনি বলেন- মানুষের দাবীর প্রেক্ষিতে জনগণের সেবা করার জন্যই ইউপি নির্বাচনের প্রার্থী হয়েছি। তিনি বঙ্গঁবন্ধুর আদর্শের একজন সৈনিক, বঙ্গঁবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়ার কারিগর এবং জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলদেশ আজ উন্নয়নের রোল মডেল। মহান মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়নে এগিয়ে যাচ্ছে আজ বাংলাদেশ। দেশরত্ন শেখ হাসিনা দেশের উন্নয়নের চেষ্টা করে যাচ্ছেন,আর শেখ হাসিনার নেতৃত্বে চলমান উন্নয়নকে শেরপুর ইউনিয়নের জনগণের দোরগোড়ায় পৌছে দিতে স্বতন্ত্র প্রার্থী হিসাবে মোটরসাইকেল প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছি।

জনবান্ধব,স্বচ্ছ,দূর্নীতিমুক্ত,আধুনিক ও উন্নত শেরপুর ইউনিয়ন বিনির্মানের স্বপ্ন দেখেন সুরুজ আলী আকন্দ। তাই অবহেলিত মানুষের সুখে দুঃখে সব সময় মানুষের পাশে থাকেন,আগামীতেও পাশে থাকতে চান বলেই চেয়ারম্যান পদে প্রার্থী হয়েছেন তিনি।

শেরপু ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী হিসাবে জনপ্রিয়তার আরেক নাম সুরুজ আলী আকন্দ ,মানুষের পাশে থাকার আপনজন প্রিয় ব্যক্তি,মহামারী করোনায় চলাকালীন সময়ে কর্মহীন হয়ে পড়া মানুষের মাঝে, তিনি আওয়ামীলীগের ত্যাগী নেতা দল-বল,ধর্মবর্ণ নির্বিশেষে যে কারো বিপদে ঝাপিয়ে পড়েন।ব্যক্তিগত ভাবেও তিনি শুধু একজন সমাজ সেবক এবং আওয়ামী লীগের একজন সক্রিয় নেতাই নন; দলের একজন পরিশ্রমী ও জনবান্ধব কর্মীও।বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়নের প্রয়াস থেকে আওয়ামী লীগের রাজনীতির মধ্য দিয়ে তিনি রাজনীতিতে সক্রিয় হন। গত প্রায় ১৯ বছর ধরে দলের পদে নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করছেন।

রাজনৈতিক জীবনে তিনি এরশাদ পতন আন্দোলনে সর্বদলীয় সংগ্রাম পরিষদের মূখ্য ভূমিকা রাখেন। এতেই শেষ নয়, বিএনপি’র আমলে কৃষকদের ন্যায্য দাবি আদায়ে রাজপথে অগ্রণী ভূমিকা রাখেন।

আন্দোলন-সংগ্রামে অগ্রণী ভূমিকা রাখার দায়ে বিভিন্ন চক্রান্ত ও ষড়যন্ত্রের শিকার হন। শেরপুর ইউনিয়নে আওয়ামী রাজনীতির প্রতিষ্ঠায় উপজেলা সদরসহ পাশা পাশি গ্রামেগঞ্জের মিছিল-মিটিংয়েও তিনি সামনে থেকে নেতৃত্ব দিতেন।

সুরুজ আলী আকন্দ একজন নিরহংকারী ব্যক্তি তাই ইউনিয়নের জনগন তাকে চেয়ারম্যান হিসাবে দেখতে চায়।সরেজমিনে দেখা যায় বিভিন্ন পেশার মানুষের মুখে মুখে বলে বেড়াচ্ছেন তিনি একমাত্র যোগ্য প্রার্থী।

তিনি ব্যক্তি হিসাবে জনপ্রিয়,সর্বসময় মানুষের পাশে থাকেন সব সময় মানুষের খোঁজ খবর রাখেন,সাহায্য সহযোগিতা করেন এবং বিভিন্ন সময়ে শুধু ব্যক্তি দেখে না,সব শ্রেণির মানুষের সাথে ভদ্র আচরন করেন।

এব্যাপারে চেয়ারম্যান প্রার্থী সুরুজ আলী আকন্দ বলেন, জনগণ চাচ্ছে বলেই আমি নির্বাচন করতে ইচ্ছে প্রকাশ করেছি। কারণ জনগণের ভোট ছাড়া আমি নির্বাচনে বিজয় হতে পারবো না। তাই জনগণের সিদ্ধান্তই আমার চূড়ান্ত সিদ্ধান্ত। শেখ হাসিনার নেতৃত্বে চলমান উন্নয়নকে জনগণের দোরগোড়ায় পৌছে দিতে সকলের কাছে মোটরসাইকেল প্রতীকে ভোট, দোয়া ও সহযোগিতা প্রত্যাশা করেন তিনি।

About Mizanur Rahman

Check Also

ময়মনসিংহের সিরতা ও পরানগঞ্জে উন্নয়নমূলক কাজ পরিদর্শন করলেন ইউএনও-পিআইও

আরিফ রববানী ময়মনসিংহ।। সরকারের উন্নয়ন কর্মকান্ডগুলোকে জনকল্যাণে জনগণের দোরগোড়ায় পৌছে দিতে স্বচ্ছতার সাথে এসব কাজ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!