Breaking News
Home / Uncategorized / নৌকায় ভোট দিন,সুস্থ, সচল ও আধুনিক শেরপুর উপহার দিবো- নান্দাইলের শেরপুরে মিল্টন।।

নৌকায় ভোট দিন,সুস্থ, সচল ও আধুনিক শেরপুর উপহার দিবো- নান্দাইলের শেরপুরে মিল্টন।।

ষ্টাফ রিপোর্টারঃ
বর্তমান সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের শাসনামলে দেশে যে পরিমান উন্নয়ন হয়েছে সেই উন্নয়নের ধারাবাহিকতা আগামী দিনে অব্যাহত রাখতে আবারও ভোটারদের কাছে নৌকা মার্কায় ভোট চাইলেন নান্দাইল উপজেলা আওয়ামী লীগের সদস্য,শহীদ মুক্তিযুদ্ধার সন্তান, সাবেক ভিপি ও সফল ছাত্রনেতা, উপজেলার শেরপুর ইউনিয়নের আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী, ইউনিয়নের বার-বার নির্বাচিত সফল চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন মিল্টন ভূইয়া শেরপুর ইউনিয়নের ভোটারদের প্রতি আহবান জানিয়ে বলেন, নৌকার কোনো ব্যাক গিয়ার নেই। নৌকার গিয়ার শুধু উন্নয়নের গিয়ার। আশা করছি একটি সুন্দর নির্বাচন অনুষ্ঠিত হবে। সেই নির্বাচনে জনগণ ভোট দিয়ে নৌকাকে নির্বাচিত করে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করবেন।

আসন্ন ইউনিয়ন পরিষদের নির্বাচনে শেরপুর ইউনিয়নের রাজাবাড়িয়া বাজারে নৌকা মার্কার মিছিল শেষে নৌকা মার্কার নির্বাচনি অফিসে কর্মী ও ভোটারদের নিয়ে নির্বাচনী আলোচনা সভায়
এক সংক্ষিপ্ত বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এলাকাবাসি, জনগন, সাধারণ ভোটার, পথচারী থেকে শুরু করে নেতাকর্মীদের উদ্দেশে মোয়াজ্জেম হোসেন মিল্টন ভূইয়া বলেন, দেশে যে উন্নয়নের ধারা চলছে সেই ধারা শেরপুর ইউনিয়নে অব্যাহত রাখতে হলে আমাকে ইউনিয়ন পরিষদের নির্বাচনে চেয়ারম্যান পদে নৌকা মার্কায় ভোট দিতে হবে।

তিনি বলেন, আমাকে যদি আপনারা বিজয়ী করেন তাহলে সবাই মিলে সবার শেরপুর , সুস্থ, সচল ও আধুনিক শেরপুর আমি গড়ে তুলব। আমি শেরপুর ইউনিয়নকে স্মার্ট ও আধুনিক ইউনিয়ন হিসাবে আপনাদেরকে উপহার দেবো-ইনশাআল্লাহ্।

মোয়াজ্জেম হোসেন মিল্টন ভূইয়া বলেন, আমাদের চ্যালেঞ্জ আছে অনেক কিন্তু আপনাদের নিয়ে এই চ্যালেঞ্জ মোকাবিলা করে সুন্দর শেরপুর ইউনিয়ন গড়ে তুলব। প্রথমেই আমি শেরপুর ইউনিয়নের রাস্তাঘাট, স্কুল প্রতিষ্ঠান গুলোর উন্নয়ন করার উদ্যোগ নেব। এলাকার শিক্ষা ব্যবস্থা ও যোগাযোগ ব্যবস্থা উন্নত হলে শেরপুর ইউনিয়ন উন্নত হবে।

মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করে চেয়ারম্যান মিল্টন বলেন, নৌকা প্রতীক মানে উন্নয়নের প্রতীক। আওয়ামীলীগের দলীয় প্রতীক- শেখ হাসিনার প্রতীক। দেশে উন্নয়ন চলছে, চলবে। এজন্য আপনাদেরকে নৌকা মার্কায় ভোট দিয়ে আমাকে বিজয়ী করতে হবে।

শেরপুর ইউনিয়নের জলাবদ্ধতা নিরসনে ও রাস্তাঘাটের উন্নয়ন আমাদের আরেকটি চ্যালেঞ্জ উল্লেখ করে ক্ষমতাসীন দলের চেয়ারম্যান প্রার্থী মোয়াজ্জেম হোসেন মিল্টন ভূইয়া ইউনিয়নবাসীর উদ্দেশে বলেন, ইউনিয়নের জলাবদ্ধতা নিরসনে ও যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে ইতোমধ্যে একটি পরিকল্পনা নিয়ে এগিয়ে যাচ্ছি, আশা করছি, আমি আবারো চেয়ারম্যান হলে আগামী দিনে পর্যায়ক্রমে এসব সমস্যা সমাধান করতে পারবো, ইনশাআল্লাহ।

বর্তমান সরকারের উন্নয়ন সহ তার সময়ে শেরপুর ইউনিয়নের উন্নয়নের কথা তুলে ধরে তিনি বলেন, বিগত দিনে দায়িত্ব পালন করে যথেষ্ট অভিজ্ঞতা আমি অর্জন করেছি। আগামীতে আমি সেই অভিঞ্জতা কাজে লাগিয়ে সুন্দরভাবে সেটি প্রয়োগ করতে পারব যদি আপনারা আমাকে নৌকা মার্কায় নির্বাচিত করেন। এসময় ইউনিয়ন আওয়ামিলীগ, যুবলীগ,ছাত্রলীগ,
স্বেচ্ছাসেবক লীগসহ বিভিন্ন অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ ছাড়াও স্থানীয় বিভিন্ন পেশাশ্রেণীর ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন।।

About Mizanur Rahman

Check Also

ময়মনসিংহের সিরতা ও পরানগঞ্জে উন্নয়নমূলক কাজ পরিদর্শন করলেন ইউএনও-পিআইও

আরিফ রববানী ময়মনসিংহ।। সরকারের উন্নয়ন কর্মকান্ডগুলোকে জনকল্যাণে জনগণের দোরগোড়ায় পৌছে দিতে স্বচ্ছতার সাথে এসব কাজ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!