Breaking News
Home / Uncategorized / ডৌহাখলায় বর্তমান মেম্বার সাজ্জাদ চৌধুরীর তালা প্রতীকের শোডাউনে গণজোয়ার।।

ডৌহাখলায় বর্তমান মেম্বার সাজ্জাদ চৌধুরীর তালা প্রতীকের শোডাউনে গণজোয়ার।।

ষ্টাফ রিপোর্টারঃ
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে গৌরীপুর উপজেলার ৮নং ডৌহাখলা ইউনিয়নের ৬নং ওয়ার্ডের বর্তমান মেম্বার সাবেক ছাত্রনেতা সাজ্জাদ চৌধুরী তালা মার্কা নিয়ে পুনরায় ইউপি সদস্য পদে নির্বাচনে প্রতিদ্বন্দ্বীতা করায় উচ্ছসিত ওয়ার্ডবাসী তার পক্ষে বিশাল শোডাউন করেছে।

বুধবার (২২ডিসেম্বর) এই বিশাল শোডাউন অনুষ্ঠিত হয়। শোডাউনে ইউনিয়নের ৬নং ওয়াডের হাজার-হাজার জনসমর্থক অংশগ্রহণ করেন।

শোডাউনটি বিকাল ৩ঘটিকায় ডৌহাখলা স্কুল মোড় থেকে শুরু হয়ে ওয়ার্ডের গুরুত্বপূর্ণ রাস্তা প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। পরে শোডাউনে অংশগ্রহণকারী সকল সমথর্কদের মাঝে বিরিয়ানি বিতরণ করা হয়।

শোডাউন শেষে সংক্ষিপ্ত আলোচনায় সমর্থকরা তাদের বক্তব্যে বলেন-বর্তমান মেম্বার সাজ্জাদ চৌধুরী মেম্বার থাকা কালীন সময়ে ওয়ার্ডবাসীর পাশে থেকেছেন। বিজিএফ কার্ড, বয়স্ক ভাতা, প্রতিবন্ধী ভাতা সহ সব কিছু মাননীয় প্রধানমন্ত্রীর শেখ হাসিনা সরকারের বরাদ্ধকৃত সকল অনুদান জনকল্যাণে ওয়ার্ড বাসীদের মাঝে শতভাগ নিশ্চিত করেছেন।প্রয়োজনে সরকারী বরাদ্দ ছাড়াও নিজ অর্থায়নে ওয়াডবাসীর সেবা করে মন জয় করেছেন। তিনি বিগত পাঁচ বছর প্রতিনিধিত্ব কালে তিনি বা তার স্বজনরা কারো সাথে ক্ষমতা অপব্যাবহার করেননি, সকল দিক তিনি নিজে কন্ট্রোল করে রেখেছেন বলে তিনি প্রসংশিতও হয়েছেন।

এসময় মেম্বার পদপ্রার্থী সাজ্জাদ চৌধুরী বলেন, আমাকে গত নির্বাচনে আমার ওয়াডবাসী আমার উপর আস্থা রেখে বিপুল ভোটে নির্বাচিত করেছিলেন। আমি ওয়াডবাসীর দেওয়া দ্বায়িত্ব সঠিক ভাবে পালন করতে সর্বাত্মক চেষ্টা করেছি। দিনরাত আমার ওয়ার্ডবাসীর সেবা করেছি। আমার বিশ্বাস ওয়ার্ডবাসী আমার প্রতি পুনরায় আস্থা রেখে আমাকে আবারও বিপুল ভোটে নির্বাচিত করে ওয়ার্ডের চলমান উন্নয়নকে অব্যাহত রাখার সুযোগ দিবেন বলে আমি শত ভাগ আশা বাদী। ইতিমধ্যে আমাকে সর্বমহল ব্যাপক সমর্থন দিচ্ছে, ইনশাআল্লাহ আগামী ৬ই ডিসেম্বর নির্বাচনে ওয়ার্ডবাসী পুনরায় আমাকে ভোটের মাধ্যমে পুনরায় তাদের খেয়াদমত করার সুযোগ দিবেন।

About Mizanur Rahman

Check Also

ময়মনসিংহের সিরতা ও পরানগঞ্জে উন্নয়নমূলক কাজ পরিদর্শন করলেন ইউএনও-পিআইও

আরিফ রববানী ময়মনসিংহ।। সরকারের উন্নয়ন কর্মকান্ডগুলোকে জনকল্যাণে জনগণের দোরগোড়ায় পৌছে দিতে স্বচ্ছতার সাথে এসব কাজ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!