আরিফ রববানী ময়মনসিংহ।।
ময়মনসিংহের নান্দাইল উপজেলার ১০নং শেরপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান হয়ে এলাকার উন্নয়ন করতে চান ইউনিয়নের পাঁচরুখি বড় মৌলভী সাহেবের দৌহিত্র, তরুণ সমাজ সেবক এম বজলুর রহমান বজলু। আগামী ৫জানুয়ারী পঞ্চমধাপে নান্দাইলের শেরপুর ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে।
ইতোমধ্যে প্রার্থীদের মাঝে আনুষ্ঠানিকভাবে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। বজলুর রহমান বজলু স্বতন্ত্র প্রার্থী হিসাবে আনারস প্রতীক নিয়ে প্রচার-প্রচারণা চালিয়ে যাচ্ছেন। একজন তরুণ ও সৎ- নীতিবান ব্যক্তি হিসাবে তার প্রার্থীতা ইউনিয়নবাসীর মাঝে ব্যাপক সাড়া জাগিয়েছে। বজলুর রহমান বজলু বলেন, ইউনিয়নের বিভিন্ন শিক্ষাসহ ধর্মীয় ও যুব প্রতিষ্ঠানে উন্নয়নমূলক কাজ করেছি। পেশাগত দায়িত্বের পাশাপাশি মানুষের সুখে-দুঃখে পাশে থেকে নিজেকে একজন জনবান্ধব ব্যক্তি হিসাবে গড়ে তুলতে এবং মানুষের হৃদয়ের খুব কাছের মানুষ হিসাবে জায়গা করে নিতে সক্ষম হয়েছি। তিনি ইউনিয়নবাসীর চাওয়া থেকেই চেয়ারম্যান পদে প্রার্থী হয়ে নির্বাচন করার প্রত্যাশা ব্যক্ত করেন। তিনি বলেন, আমি ধর্ম-বর্ণ নির্বিশেষে সমাজের মানুষের পাশে থেকে সেবা করে যাচ্ছি। আমি মহান মুক্তিযুদ্ধের চেতনায় উজ্জীবিত হয়ে মানুষের সুঃখে-দুঃখে পাশে থাকার লক্ষে সামাজিক জীবন শুরু করেছি। চেয়ারম্যান নির্বাচিত হলে শেরপুর ইউনিয়নকে মাদক,বাল্যবিবাহমুক্ত মডেল ইউনিয়ন হিসাবে গড়ে তুলব।
তিনি বলেন-যতদিন বেঁচে থাকব ততদিন মানুষের কল্যাণে কাজ করে যেতে চাই। জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত মানুষের কল্যাণে কাজ করব- এটইি আমার শেষ প্রত্যাশা। তিনি অসংখ্য সামাজিক সংগঠন ও শিক্ষাপ্রতিষ্ঠানের উন্নয়নে জড়িত রয়েছেন । তিনি আরো জানান, এলাকার লোকজনদের অকৃত্রিম ভালোবাসা ও সহযোগিতার কারণে আমি প্রার্থী হয়েছি। নির্বাচিত হলে অবহেলিত এ ইউনিয়নকে একটি সম্পূর্ণ আধুনিক ইউনিয়ন হিসাবে রূপান্তরিত করব।
www.dailyamaderbani.com দেশ ও জনগণের কথা বলে