Breaking News
Home / Uncategorized / তারাকান্দার বিসকায় ঘোড়ার দৌড়ে এগিয়ে স্বতন্ত্র প্রার্থী বাবুল।

তারাকান্দার বিসকায় ঘোড়ার দৌড়ে এগিয়ে স্বতন্ত্র প্রার্থী বাবুল।

আরিফ রববানী।।

আগামী ২৬ডিসেম্বর ইউপি নির্বাচনকে সামনে রেখে ঘোড়া প্রতীক নিয়ে ইউনিয়ন ব্যাপী দিনরাত গণসংযোগ করছেন ময়মনসিংহের তারাকান্দা উপজেলার বিসকা ইউনিয়নের চেয়ারম্যান পদে স্বতন্ত্র প্রার্থী সাকির হোসেন বাবুল।

বৃহস্পতিবার (৯ডিসেম্বর) সকাল থেকে রাত অবধি তিনি ইউনিয়নের ১নম্বর ওয়ার্ডের বিসকা বাজারসহ আশে-পাশের এলাকায় নির্বাচনী গণসংযোগ করেন তিনি।

গণসংযোগকালে ইউপি চেয়ারম্যান বাবুল বলেন-এর আগেও এলাকার উন্নয়ন,গরীব-দুঃখীদের পাশে থেকে সকলের শান্তিপূর্ণ সহাবস্থানের জন্য নিরলসভাবে কাজ করেছিলাম, যার কারণে এ অঞ্চলের মানুষের ভিতরে ভ্রাতৃত্ববোধ তৈরি হয়েছে। আমার কোনো সন্ত্রাসী বাহিনী নাই সাধারন মানুষের শক্তিই আমার সবচেয়ে বড় শক্তি। আর জনগণের ঐক্যবদ্ধ শক্তির কারণে আগামী ২৬শে ডিসেম্বর ইউপি নির্বাচনে আমি জয়লাভ করবো এটা আমার দৃঢ় বিশ্বাস। ভোটারদের মতে-বাবুল এর আগেও যেকোন মানুষের বিপদে পাশে থেকেছে,তাকে যেকোন সময় ডাকলে পাওয়া যায়,একজন ভাল ও ক্লীন ইমেজ ধারী ব্যক্তি বিধায় আমরা ঘোড়া প্রতীকে ভোট দিয়ে বাবুলকে বিজয়ী করবো।

বাবুলের মানবতায় ভোটাররা তার পক্ষে ঐক্যবদ্ধ থাকার ফলে জয়ের জন্য নৌকার নিশ্চিত ভরাডুবি হবে দাবি করে স্বতন্ত্র প্রার্থী সাকির আহমেদ বাবুল বলেন, নির্বাচনে জয়ের লক্ষে তার নিজ প্রতীক ঘোড়ার দৌড়ে এখন পিছিয়ে সকল প্রার্থীরা।

প্রতীক পাওয়ার শুরু থেকেই স্বতন্ত্র প্রার্থী সাকির আহমেদ বাবুলের প্রচার প্রচারণায় এগিয়ে রয়েছেন তিনি। প্রতিদিনই জোরালো ভাবে গনসংযোগ করছেন।

সরেজমিনে দেখা যায়, বৃহস্পতিবার সারাদিন ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের সর্বস্তরের জনগনের কাছে ঘোড়া মার্কায় ভোট চান স্বতন্ত্র প্রার্থী সাকির আহমেদ বাবুলসহ কয়েক’শ মুরব্বি ও স্থানীয় রাজনৈতিকবীদরা।

About Mizanur Rahman

Check Also

ময়মনসিংহে সরকারি জমি পাইয়ে দেওয়ার কথা বলে প্রতারণা করে লক্ষ-লক্ষ টাকা হাতিয়ে নিয়েছে শ্রমিকদল নেতা।।।

স্টাফ রিপোর্টারঃ ময়মনসিংহে বাংলাদেশ রেলওয়ের সরকারি জমি পাইয়ে দেওয়ার নামে প্রতারণা করে প্রায় ১৭ লক্ষ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!