Breaking News
Home / Uncategorized / ভাংনামারীর উন্নয়নকে এগিয়ে নিতে দ্বিতীয়বারেও সকলের সহযোগীতা চান খোকা।।

ভাংনামারীর উন্নয়নকে এগিয়ে নিতে দ্বিতীয়বারেও সকলের সহযোগীতা চান খোকা।।

আরিফ রববানী ময়মনসিংহ।।
ময়মনসিংহের গৌরীপুর উপজেলার ভাংনামারী ইউনিয়ন থেকে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে আবারও জনগণের দাবীর প্রেক্ষিতে স্বতন্ত্র প্রার্থী হিসাবে মোটরসাইকেল নিয়ে নির্বাচনে মাঠে নেমেছেন ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান অধ্যাপক মফিজুন নূর খোকা । তিনি গত নির্বাচনেও স্বতন্ত্র প্রার্থী হিসাবে চেয়ারম্যান নির্বাচিত হয়ে গত ৫বছরে ইউনিয়নের বিভিন্ন গ্রামের রাস্তা-ঘাট সহ বিভিন্ন সেক্টরে উন্নয়ন করায় এবারও জনতার দাবীতে আসন্ন নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মোটরসাইকেল প্রতীক নিয়ে নির্বাচনী গণসংযোগ চালিয়ে যাচ্ছেন।

২০১৬সালে প্রথম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হবার পর থেকে বর্তমান সময় পর্যন্ত তিনি এলাকার উন্নয়নে রাস্তাঘাট ব্রিজ কালভার্ট, স্কুল, মসজিদ, মাদ্রাসার জন্য উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন করেছেন বলে জানা গেছে। তাই এলাকাবাসীর চাওয়া থেকেই এবারও নির্বাচন করছেন।

মোটরসাইকেল প্রতীকের বিজয় ধরে রাখতে সর্বদলীয় নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময়সহ বাড়ি বাড়ি ঘুরে উঠান বৈঠক করতে দীর্ঘপথ ছুটে বেড়াচ্ছেন ইউনিয়নের বিভিন্ন গ্রামে। করোনাভাইরাসের কারণে লকডাউন চলাকালীন এলাকার অসহায় দরিদ্র পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করাসহ প্রতিনিয়ত এলাকাবাসীর খোঁজখবর রেখেছেন বলে ময়মনসিংহের ঐতিহ্যবাহী শহীদ সৈয়দ নজরুল ইসলাম কলেজ এর প্রফেসর অধ্যাপক মফিজুন নূর খোকা ইউনিয়নে বেশ প্রশংসিত ।

বিভিন্ন গ্রামে গণসংযোগকালে এলাকাবাসীর উদ্দেশে বলেন, জনগণের প্রত্যাশায় জন্মলগ্ন থেকে আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত থাকলেও জনপ্রত্যাশা পুরণে আমি কলেজে শিক্ষকতার পাশাপাশি জনগণের ভাগ্যোন্নয়নের জন্য ইউনিয়নের জনপ্রতিনিধিত্ব করতে এসেছি । প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়নে অংশীদার হতে গত নির্বাচনে জয়ী হয়েছিলাম, ভাংনামারী ইউনিয়নের জনগণ আমাকে নির্বাচনে লড়বার সাহস ভুগিয়েছে বলে প্রার্থী হয়েছি, এবারও পুনরায় চেয়ারম্যান নির্বাচিত হলে দীর্ঘদিনের উন্নয়নের ধারাকে অব্যাহত রেখে ভাংনামারী কে একটি আধুনিক মডেল ইউনিয়নে রূপান্তরের চেষ্টা চালিয়ে যাব।

তিনি বলেন, পরিচিতি থাকা সত্ত্বেও পুনরায় চেয়ারম্যান পদে নির্বাচন করার ইচ্ছে নিয়ে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বিভিন্ন গ্রামের ঘরে ঘরে গিয়ে জনগণের সঙ্গে মতবিনিময় করছি। আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদের জন্য ভোট প্রার্থনা করছি। আমার বিশ্বাস ইউনিয়নের চলমান উন্নয়নকে অব্যাহত রাখতে জনগণ আমাকে আবারও বিপুল নির্বাচিত করবেন।

About Mizanur Rahman

Check Also

ময়মনসিংহে সরকারি জমি পাইয়ে দেওয়ার কথা বলে প্রতারণা করে লক্ষ-লক্ষ টাকা হাতিয়ে নিয়েছে শ্রমিকদল নেতা।।।

স্টাফ রিপোর্টারঃ ময়মনসিংহে বাংলাদেশ রেলওয়ের সরকারি জমি পাইয়ে দেওয়ার নামে প্রতারণা করে প্রায় ১৭ লক্ষ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!