Breaking News
Home / Uncategorized / তারাকান্দার বিসকায় ১নং ওয়ার্ডে মেম্বার পদে আবারও জিয়াকে দেখতে চায় ভোটাররা।।

তারাকান্দার বিসকায় ১নং ওয়ার্ডে মেম্বার পদে আবারও জিয়াকে দেখতে চায় ভোটাররা।।

আরিফ রববানী ময়মনসিংহ ।।

ময়মনসিংহের তারাকান্দা উপজেলায় আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিসকা ইউনিয়নের ১নং ওয়ার্ডের আবারো টিউবওয়েল প্রতীকে নিয়ে ভোটের লড়াইয়ে নেমেছেন ইউনিয়নের সাবেক সফল মেম্বার জিয়াউল হক জিয়া। ৭ই ডিসেম্বর মঙ্গলবার উপজেলা প্রশাসনে আনুষ্ঠানিক প্রতীক বরাদ্ধ হলে তিনি টিউবওয়েল প্রতীক নিয়ে আনুষ্ঠানিক ভাবে ভোটের প্রত্যাশায় মাঠ চষে বেড়াচ্ছেন। এলাকার একাধিক সাধারন মানুষের সাথে কথা বলে জানা গেছে,১নং ওয়ার্ডে মোঃ জিয়াউল হক জিয়া বিগত দিনেও মেম্বার পদে থেকে মানুষের খোঁজ খবর ও এলাকারা উন্নয়ন করে মানুষের প্রশংসা কুড়িয়েছেন। তিনি অসহায় গরীব মানুষের পাশে দাড়ান এবং জনসেবা করতে ভালবাসেন। কারো কোন সমস্যা হলে তিনি সমাধানে ঝাঁপিয়ে পড়েন। তিনি মানুষের সেবা করে যাচ্ছেন নিরলস ভাবে। যার কারণে সংশ্লিষ্ট ওয়ার্ডবাসী আবারও তাকে মেম্বার হিসেবে পেতে চায়।

এ বিষয়ে মেম্বার প্রার্থী জিয়াউল হক জিয়া বলেন, বর্তমান সরকারের মাননীয় প্রধানমন্ত্রী দেশের উন্নয়ন করে যাচ্ছেন। সরকারের এই উন্নয়নের ধারা গ্রাম পর্যায়ে পৌছে দিতে ইউপি সদস্যদের বিকল্প নেই। একজন ইউপি সদস্যই পারে সরকারের উন্নয়ন সেবা ঘরে ঘরে পৌছে দিতে। আমি ওয়ার্ডের অসহায় গরীব দুঃস্থ মানুষের সেবায় কাজ করতে ও সরকারের উন্নয়ন কর্মকান্ড কে জনকল্যাণে পৌছে দিতে আবারও প্রার্থী হয়েছি। মানুষের সকল সমস্যায় পাশে থাকতে চাই। গত ২০০৯ সালের নির্বাচনেও নির্বাচিত হয়ে ওয়ার্ডের উন্নয়ন আর মানুষের সেবায় সব সময় জনগনের পাশে থাকায় আসন্ন নির্বাচনে এলাকাবাসীর কাছ থেকে ব্যাপক সাড়া পাচ্ছি। জনগণের দোয়ায় ও সমর্থনে আমি যদি আবারও নির্বাচিত হই তাহলে ওয়ার্ডের অসমাপ্ত সকল উন্নয়ন কাজগুলো সম্পন্ন করবো।এখন যেভাবে ওয়ার্ড বাসীর সেবায় নিয়োজিত আছি, আগামীতেও থাকবো ইনশাল্লাহ।

About Mizanur Rahman

Check Also

ময়মনসিংহে সরকারি জমি পাইয়ে দেওয়ার কথা বলে প্রতারণা করে লক্ষ-লক্ষ টাকা হাতিয়ে নিয়েছে শ্রমিকদল নেতা।।।

স্টাফ রিপোর্টারঃ ময়মনসিংহে বাংলাদেশ রেলওয়ের সরকারি জমি পাইয়ে দেওয়ার নামে প্রতারণা করে প্রায় ১৭ লক্ষ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!