Breaking News
Home / Uncategorized / ময়মনসিংহে “আমরা ৯৩” র প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

ময়মনসিংহে “আমরা ৯৩” র প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

ময়মনসিংহ সংবাদদাতা
এসএসসি ব্যাচ ১৯৯৩ এর বন্ধু সংগঠন “আমরা৯৩ ” এর ৩য় প্রতিষ্ঠা বার্ষিকী সারাদেশের মতো ময়মনসিংহে ব্যাপক আয়োজনের মধ্যদিয়ে পালিত হয়েছে।
বুধবার রাতে বিভাগীয় শহরে গ্রীণপার্ক রেস্টুরেন্টে ময়মনসিংহ বিভাগের উদ্যোগে আলোচনা, কেক কাটা ও মনোজ্ঞ সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় বক্তব্য রাখেন গ্রুপ এডমিন আজিজুল হাই সোহাগ মডারেটর জাকির হোসেন, সাদেকুর রহমান, কাহহার শেখ, ইউসুফ রিমন, মোখলেছুর রহমান, আবুল বাশার খান রিমন।
মডারেটর শাহ মাজহারুল ইসলাম কামালের সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন বিভাগীয় সমন্বয়কারী আমিরুল ইসলাম ভূঞা মনি, মীর আব্দুল হাকিম মিন্টু, জুবায়ের সুমন, মামুনুর রহমান, মাহফুজুল হক সানা, তোফায়েল আহমেদ। বন্ধুদের মাঝে বক্তব্য রাখেন হাসনাত সাগর, আই কামাল, সৈয়দ সোহেল, লিটন, আনিসুর রহমান, শফিউল হক তালুকদার, খোরশেদ আলম, শাকের, জিয়াউল হক, আমিনা খাতুন লিলি, শবনম, নজরুল ইসলাম, বুলবুল, তুষার আহমেদ, লিটন তালুকদার, আমির হোসেন প্রমুখ।
পরবর্তী এক ডিনার পার্টির আয়োজন করা হয়।
এতে ৯৩ এর শতাধিক বন্ধুরা অংশগ্রহণ করেন।

About Mizanur Rahman

Check Also

ময়মনসিংহে সরকারি জমি পাইয়ে দেওয়ার কথা বলে প্রতারণা করে লক্ষ-লক্ষ টাকা হাতিয়ে নিয়েছে শ্রমিকদল নেতা।।।

স্টাফ রিপোর্টারঃ ময়মনসিংহে বাংলাদেশ রেলওয়ের সরকারি জমি পাইয়ে দেওয়ার নামে প্রতারণা করে প্রায় ১৭ লক্ষ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!