আরিফ রববানী ময়মনসিংহ।।
বর্তমান সময়ে মোবাইল মানুষের জীবন যাত্রায় অত্যন্ত প্রয়োজনীয় বস্তু। নানা কারনে খোয়া যাচ্ছে মোবাইল। অভিযোগ জানাতে ছুটে আসছেন থানায়।পুলিশ শত কাজের মধ্যেও মোবাইল খুঁজে দিতে চেষ্টা চালাচ্ছেন।প্রায় প্রতিদিনই ময়মনসিংহের কোতুয়ালী মডেল থানা পুলিশের উদ্যোগে হারিয়ে যাওয়া মোবাইল ফেরত পাচ্ছেন মানুষ। উপজেলার বিদ্যাগজ্ঞের আশরাফুল আলম তার মোবাইল ফোনটি গত মাস দুয়েক আগে হারিয়ে যাওয়ায় টেনশনে ছিলেন। কোতোয়ালী মডেল থানায় তিনি জিডিও করেছিলেন।
কোতোয়ালি মডেল থানার অফিসার ইনচার্জ ওসি শাহ কামাল আকন্দের দিকনির্দেশনা হারানো মোবাইলটি উদ্ধার করে মালিক আশরাফুল আলমের হাতে তুলে দিলেন থানার এ এস আই সাইফুল ইসলাম।
পুলিশ আইন শৃঙ্খলা রক্ষা করা থেকে কোভিড মোকাবিলা, সামাজিক নানা কর্মকান্ডের সঙ্গে জড়িত। এর পরেও হারানো মোবাইল ফেরত পেয়ে বেজায় খুশী আশরাফুল আলম।
www.dailyamaderbani.com দেশ ও জনগণের কথা বলে