আরিফ রববানী ময়মনসিংহ।।
ময়মনসিংহের গৌরীপুর উপজেলায় আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে ভাংনামারী ইউনিয়নের ৯নং ওয়ার্ডের আবারো বৈদ্যুতিক পাখা প্রতীকে নিয়ে ভোটের লড়াইয়ে নেমেছেন বর্তমান মেম্বার সাইদুল ইসলাম। ৭ই ডিসেম্বর মঙ্গলবার উপজেলা প্রশাসনে আনুষ্ঠানিক প্রতীক বরাদ্ধ হলে তিনি প্রতীক সংগ্রহ করে বৈদ্যুতিক পাখা প্রতীক নিয়ে আনুষ্ঠানিক ভাবে ভোট প্রত্যাশায় মাঠ চষে বেড়াচ্ছেন। এলাকার একাধিক সাধারন মানুষের সাথে কথা বলে জানা গেছে,৯নং ওয়ার্ডে মোঃ সাইদুল ইসলাম বিগত দিনেও মেম্বার পদে থেকে মানুষের খোঁজ খবর ও এলাকারা উন্নয়ন করে মানুষের প্রশংসা কুড়িয়েছেন। তিনি অসহায় গরীব মানুষের পাশে দাড়ান এবং জনসেবা করতে ভালবাসেন। কারো কোন সমস্যা হলে তিনি সমাধানে ঝাঁপিয়ে পড়েন। তিনি মানুষের সেবা করে যাচ্ছেন নিরলস ভাবে। যার কারণে সংশ্লিষ্ট ওয়ার্ডবাসী আবারও তাকে ,মেম্বার হিসেবে পেতে চায়।
এ বিষয়ে মেম্বার প্রার্থী সাইদুল ইসলাম বলেন, বর্তমান সরকারের মাননীয় প্রধানমন্ত্রী দেশের উন্নয়ন করে যাচ্ছেন। সরকারের এই উন্নয়নের ধারা গ্রাম পর্যায়ে পৌছে দিতে ইউপি সদস্যদের বিকল্প নেই। একজন ইউপি সদস্যই পারে সরকারের উন্নয়ন সেবা ঘরে ঘরে পৌছে দিতে। আমি ওয়ার্ডের অসহায় গরীব দুঃস্থ মানুষের সেবায় কাজ করে যাচ্ছি। তাদের সকল সমস্যায় এগিয়ে এসেছি। গত ২০০৩ ও ২০১৬ সালের নির্বাচনে নির্বাচিত হয়ে ওয়ার্ডের উন্নয়ন আর মানুষের সেবায় সব সময় জনগনের পাশে থাকায় আসন্ন নির্বাচনে এলাকাবাসীর কাছ থেকে ব্যাপক সাড়া পাচ্ছি। জনগণের দোয়ায় ও সমর্থনে আমি যদি আবারও নির্বাচিত হই তাহলে ওয়ার্ডের অসমাপ্ত সকল উন্নয়ন কাজগুলো সম্পন্ন করবো।এখন যেভাবে ওয়ার্ড বাসীর সেবায় নিয়োজিত আছি, আগামীতেও থাকবো ইনশাল্লাহ।
www.dailyamaderbani.com দেশ ও জনগণের কথা বলে