আরিফ রববানী ময়মনসিংহ।।
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে ভালুকা উপজেলার হবিরবাড়ী ইউনিয়নে বিভিন্ন সামাজিক সংগঠনের অন্তর্ভুক্ত হয়ে বহু আগে থেকেই উন্নয়ন মূলক কাজে নিজেকে আত্মনিয়োগ করে বিভিন্ন উন্নয়নের ক্ষেত্রে অগ্রণী ভূমিকা রেখেছেন চেয়ারম্যান পদে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী তরুণ রাজনীতিবিদ ও সমাজ সেবক মাজহারুল আনোয়ার সোহেল খান।
নির্বাচনী মাঠে নতুন মুখ হলেও তিনি সবার পরিচিত মানুষ ও ইউনিয়নের সকল বয়সী ও শ্রেনী পেশার মানুষের পরিচিত ও আপনজন, তরুণ্যেনের অহংকার হিসাবে আলোচিত। সোহেল খান বিশ্বাস করেন- ব্যক্তিগত সহযোগিতা দিয়ে সমাজ ও সমাজের মানুষের সব সমস্যা সমাধান করা যায় না,তাই বৃহৎ পরিসরে সমাজের সার্বিক উন্নয়নে এবারের নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হতে ইতোমধ্যেই ইউনিয়নবাসীর সহযোগিতা এ মতামত প্রত্যাশা করে বেড়াচ্ছেন সমাজ সেবক মোঃ মাজহারুল আনোয়ার সোহেল খান। এলাকার উন্নয়নের স্বার্থে চেয়ারম্যান পদে প্রার্থী হয়ে মাঠে নেমেছেন তরুণ এই রাজনীতিবিধ। তিনি নির্বাচিত হলে সকল কর্মকান্ডে জনগনের অংশ গ্রহন ও জবাবদিহিতা নিশ্চিত করাসহ মাননীয় প্রধানমন্ত্রীর উন্নয়নের রোল মডেল হিসাবে আধুনিক ইউনিয়ন গঠন করতে চান। একই সাথে মাদক, সন্ত্রাস ও দুর্নীতি প্রতিরোধসহ জনসচেতনতামুলক কর্মসুচি গ্রহন করতে চান।সরেজমিন এ এলাকার বিভিন্ন বয়স ও পেশাশ্রেণীর মানুষের সাথে কথা বলে জানা গেছে, দক্ষ সংগঠক ও বলিষ্ঠ নেতৃত্বের কারণে তারা এবার সোহেল খান কে ভোট দিয়ে নির্বাচিত করতেন চান,কারণ ইউনিয়নের উন্নয়নের জন্য বিকল্প হিসাবে তার কোন কমতি নেই।
www.dailyamaderbani.com দেশ ও জনগণের কথা বলে