Breaking News
Home / Uncategorized / সমাজের অপরাধ নির্মূলে বিট পুলিশকে সহযোগিতা করতে ওসি কামালের আহবান।।

সমাজের অপরাধ নির্মূলে বিট পুলিশকে সহযোগিতা করতে ওসি কামালের আহবান।।

আরিফ রববানী ময়মনসিংহ।।
আইন শৃংখলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও স্বাভাবিক না থাকলে উন্নয়ন সম্ভব নয় বলে মন্তব্য করে ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহ কামাল আকন্দ বলেছেন-মুজিব বর্ষের অঙ্গীকার, পুলিশ হবে জনতার এ স্লোগানকে বাস্তবায়নের মাধ্যমে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা টেকসই ও স্থায়িত্বশীল উন্নয়নে সমাজের অপরাধ নির্মুলে দিন রাত কাজ করছে পুলিশ।

শুক্রবার (০১ অক্টোবর) বিকেলে সদর উপজেলার খাগডহর ইউনিয়নের ৪১ নং বিট পুলিশিং অফিস উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ওসি শাহ কামাল আকন্দ এসব কথা বলেন। এসময় তিনি আইন শৃংখলা নিয়ন্ত্রণে রাখতে মাদক ব্যবসায়ী, চোর. গরু চোর, ছিনতাইকারী, জুয়াড়ি, কিশোর অপরাধী, প্রতারকসহ অপরাধীদের বিরুদ্ধে আইনী ব্যবস্থা নিতে এ সব অপরাধীদের গ্রেফতারে তথ্য দিয়ে পুলিশকে সহযোগিতা করার আহবান জানান।

ওসি আরো বলেন, মুজিববর্ষের অঙ্গিকার পুলিশ হবে জনতার এই মূলমন্ত্র নিয়ে পুলিশ কাজ করছে বিধায় করোনাকালে সন্তান যখন মাকে ফেলে পালিয়ে গেছে পুলিশ তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গিয়ে জনতার পুলিশ হিসাবে পুলিশ তার প্রমাণ করেছেন। এসময় তিনি বলেন, যতদিন আমি আছি-ততদিন কোতোয়ালি মডেল থানায় জিডি বা মামলা করতে কেউ কোন ধরনের হয়রানির শিকার হবেন না। বিট পুলিশিংয়ের মাধ্যমে সমাজের তৃর্ণমুল পর্যায় থেকে অপরাধ নির্মুল করা সম্ভব,তাই সকলকে পুলিশের কাজে সহযোগিতার আহ্বান জানিয়ে তিনি সকলকে পুলিশের সাথে জনগণের সম্পর্ক মজবুত করার আহবান জানিয়েছেন।তিনি তৃর্ণমুলের অপরাধ নির্মুলের লক্ষে বিট অফিসারকে সহযোগিতা করে ছোট খাট অপরাধের জন্য মামলা না করে স্থানীয়ভাবে মিমাংসা করার আহবান জানান।

৯নং খাগডহর ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও ইউনিয়ন কমিউনিটি পুলিশিং ফোরামের সভাপতি সাবেক ছাত্রনেতা আবু সাঈদ বাদলের সভাপতিত্বে ও আওয়ামী লীগ নেতা মোঃ ইয়াসিনের সঞ্চালনায় অন্যান্য অতিথিদের মাঝে বক্তব্য রাখেন সিটি কর্পোরেশনের ৩০ নং ওয়ার্ডের কাউন্সিলর মোঃ আবুল বাশার, খাগডহর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনোয়ার হোসেন নান্নু, মহানগর যুবলীগের অন্যতম সদস্য ইফফাত হাসান রিজন, যুবলীগ নেতা ফুরকান সহ এলাকার গণ্যমান্য ব্যাক্তিবর্গরা।

About Mizanur Rahman

Check Also

দালাল মুক্ত ভূমি অফিস করতে কাজ করছেন ভূমি কর্মকর্তা লুৎফর রহমান

স্টাফ রিপোর্টারঃ ময়মনসিংহের সদর উপজেলার ভাবখালী ইউনিয়ন ভূমি অফিস দালাল মুক্ত বললেন ভূমি কর্মকর্তা। সম্প্রতি …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!