Breaking News
Home / Uncategorized / ত্রিশালে নলচিড়া ফ্রেন্ডশিপ যুব সংঘের কার্যালয়ের উদ্ভোধন করলেন আ’লীগ নেতা ফজলে রাব্বী।।

ত্রিশালে নলচিড়া ফ্রেন্ডশিপ যুব সংঘের কার্যালয়ের উদ্ভোধন করলেন আ’লীগ নেতা ফজলে রাব্বী।।

আরিফ রববানী ময়মনসিংহ।।
ময়মনসিংহের ত্রিশাল উপজেলার কালির বাজারে
নলচিড়া ফ্রেন্ডশিপ যুব সংঘ নামে একটি সামাজিক ও জনকল্যাণমোলক ক্লাবের উদ্ভোধন করা হয়েছে।

ক্লাবটির উদ্ভোধন উপলক্ষে ১লা অক্টোবর সকাল থেকেই সাজঁ সাজঁ রব একঝাঁক নবীন প্রবীণদের পদ চারণায় মুখর ছিল নলচিড়া ফ্রেন্ডশিপ যুব সংঘের অস্থায়ী কার্যালয় পবিত্র খতমে কুরআন ও মোনাজাত এর মধ্যে দিয়ে ক্লাব এর পক্ষ থেকে সংগঠনের নেতৃবৃন্দ আয়োজিত আলোচনা সভার মাধ্যমে শুভ উদ্ভোদন ঘোষণা করেন ত্রিশাল উপজেলা আওয়ামী লীগের প্রবীণ রাজনীতিবিধ ও আওয়ামী লীগ নেতা ফজলে রাব্বী। উক্ত অনুষ্ঠানে নলচিড়া ফ্রেন্ডশিপ যুব সংঘ ক্লাব এর সকল সদস্যদের কল্যাণ কামনা করে দোয়া করা হয়।

উক্ত উদ্ভোধনী অনুষ্ঠানে অন্যান্যদের মাঝে উপস্হিত থেকে বক্তব্য রাখেন- কালীর বাজার স্বপ্ন শিশু বিদ্যানিকেতনের পরিচালক ও জাসদ নেতা রতন সরকার,রফিকুল ইসলাম মেম্বার,ত্রিশালের পাশে দাঁড়াও সংগঠনের প্রতিষ্ঠাতা জহির সরকার,রফিজ উদ্দিন রহি মেম্বার,৮নং ওয়ার্ডের মেম্বার পদ প্রার্থী ফকর উদ্দীন,আতাউর রহমান,নেয়ামত উল্লাহ,বাদল মিয়া,জাহিদ হাসান লিটু সহ আরো মান্যগন্য ও সামাজিক ব্যক্তিবর্গ উদ্দ্যোক্তা প্রতিনিধি ও ভিআইপি সদস্য বৃন্দ।

তারা বলেন নলচিড়া ফ্রেন্ডশিপ যুব সংঘ ক্লাব একটি অরাজনৈতিক ও মানব সেবামূলক সামাজিক সংগঠন, ক্লাবের মূল লক্ষ্য এবং উদ্দেশ্য সুবিধা বঞ্চিত অসহায় গরীব হত-দরিদ্র অসহায়দের পাশে দাঁড়ানো।

উদ্দ্যোক্তারা বলেন “অসহায় ও সুবিধা বঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোই আমাদের মূল লক্ষ্য ও উদ্দেশ্য ”Our main goal and objective is to stand by the helpless expatriates and disadvantaged people. ” এই শ্লোগান কে সামনে রেখে ক্লাব গঠন করি এলাকার আর্থ-সামাজিক অবস্থার কাঙ্খিত পরিবর্তন সাধনের জন্য স্থায়ীত্বশীল উন্নয়নের মাধ্যমে, আত্ননির্ভরশীল সুখী ও সমৃদ্ধশালী,মাদক ও অবক্ষয়মুক্ত সমাজ গঠনই একমাত্র লক্ষ্য ও উদ্দেশ্য। তাদের উদ্দেশ্যদের মাঝে উল্ল্যেখযোগ্য কিছু হলো- সংগঠনের পক্ষ থেকে অসহায় হতদরিদ্র মানুষের পাশে থাকিব,মাদক ও সন্ত্রাস বিরোধে সর্বদা সচ্চার থাকা,বাল্যবিবাহ ও অসামাজিক কাজের বিরোদ্ধে সর্বদায় অবস্থান, হতদরিদ্র ও অসহায় পরিবারের মেয়েদের বিয়ের সময় আর্থিক সহায়তা প্রদান,দরিদ্র মেধাবী ছাত্র ছাত্রীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ,দরিদ্র মুমূর্ষু রোগীর চিকিৎসা সেবা নিশ্চিত করণ,বৃক্ষরোপণ কাজে নিয়োজিত থাকা,দুষণমুক্ত পরিবেশ রাখার জন্য কাজ করা,অসহায় দরিদ্র জনগোষ্ঠীর মাঝে শীতবস্ত্র বিতরণ,দরিদ্র ও পথ শিশুদের মাঝে ঈদ সামগ্রী বিতরন, সর্বপরি মানব কল্যাণে কাজ করা। উদ্ভোধনী বক্তব্যে আওয়ামী লীগ নেতা ফজলে রাব্বী ক্লাবের এই উদ্দেশ্য গুলোকে ধন্যবাদ জানিয়ে তাদের ভবিষ্যৎ সফলতায় সার্বিক সহযোগিতার আশ্বাস প্রদান করেন।

About Mizanur Rahman

Check Also

ময়মনসিংহে সরকারি জমি পাইয়ে দেওয়ার কথা বলে প্রতারণা করে লক্ষ-লক্ষ টাকা হাতিয়ে নিয়েছে শ্রমিকদল নেতা।।।

স্টাফ রিপোর্টারঃ ময়মনসিংহে বাংলাদেশ রেলওয়ের সরকারি জমি পাইয়ে দেওয়ার নামে প্রতারণা করে প্রায় ১৭ লক্ষ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!