Breaking News
Home / Uncategorized / কানিহারীর উন্নয়নে যুবসমাজসহ সকলের সহযোগীতা চাই- চেয়ারম্যান উজ্জ্বল।।

কানিহারীর উন্নয়নে যুবসমাজসহ সকলের সহযোগীতা চাই- চেয়ারম্যান উজ্জ্বল।।

আরিফ রববানী,ময়মনসিংহ
ত্রিশাল উপজেলার ৪নং কানিহারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক আশরাফ আলী উজ্জ্বল বলেছেন- দেশের মোট জনসংখ্যার দুই তৃতীয়াংশ ছাত্র যুবক তথা তরুন। সমাজের এই বৃহৎ অংশকে বাইরে রেখে প্রকৃত উন্নয়ন ও মাদকমুক্ত সমাজ গঠন সম্ভব নয়। একমাত্র দেশের ছাত্র যুবক তরুনদের উন্নয়ন কাজে অংশীদার করলে এবং প্রয়োজনীয় কর্মসংস্থান সহ বেশি বেশি করে খেলাধুলা ও বিনোদন মূলক কর্মকান্ডে সম্পৃক্ত রাখলে মডেল সমাজ গঠন সম্ভব।

তিনি শুক্রবার (১লা অক্টোবর) ইউনিয়নের বালিদিয়া মর্ডান ক্লাবএর শুভ উদ্বোধন অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

এসময় চেয়ারম্যান আশরাফ আলী উজ্জল আসন্ন ইউনিয়ন পরিষদের নিবাচর্নকে সামনে রেখে উদ্ভোধনী আলোচনা সভায় বলেন-রাষ্ট্র সমাজ তথা জনগনের প্রকৃত উন্নয়ন করতে হলে দেশের ছাত্র ও যুবসমাজ তথা তরুণদের কাজে লাগতে হবে। ইউনিয়নের অনেক জনগোষ্ঠিকে বাইরে রেখে সমাজের জন্য ভালো কাজ করা সম্ভব নয় বলে মন্তব্য করে আগামী দিনে কানিহারী ইউনিয়নের উন্নয়নে তিনি ছাত্র ও যুব সমাজ প্রত্যেকের সহযোগীতা প্রত্যাশা করেন। তিনি আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে উন্নত ও সুখী-সমৃদ্ধ
কানিহারী ইউনিয়ন গড়তে দেশরত্ন শেখ হাসিনার নেতৃত্বে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহবান জানান। এসময় ইউনিয়ন আওয়ামিলীগ ও বিভিন্ন অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ ছাড়াও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন।

About Mizanur Rahman

Check Also

ময়মনসিংহে সরকারি জমি পাইয়ে দেওয়ার কথা বলে প্রতারণা করে লক্ষ-লক্ষ টাকা হাতিয়ে নিয়েছে শ্রমিকদল নেতা।।।

স্টাফ রিপোর্টারঃ ময়মনসিংহে বাংলাদেশ রেলওয়ের সরকারি জমি পাইয়ে দেওয়ার নামে প্রতারণা করে প্রায় ১৭ লক্ষ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!