Breaking News
Home / Uncategorized / উন্নয়নকে এগিয়ে নিতে শাহানশাহ কে চেয়ারম্যান পদে পেতে চান বইলরবাসী।।

উন্নয়নকে এগিয়ে নিতে শাহানশাহ কে চেয়ারম্যান পদে পেতে চান বইলরবাসী।।

মোঃআরিফ রববানী ময়মনসিংহ।।
আসছে ইউনিয়ন পরিষদ নির্বাচন। জনগনের মাঝে নির্বাচনের ইমেজে ভাসছে ময়মনসিংহের ত্রিশাল উপজেলার বইলর ইউনিয়ন। গ্রামের আনাচে-কানাচে চা স্টলগুলোতে জমে উঠেছে নির্বাচনী আলোচনা। ইউনিয়নের উন্নয়নকল্পে ভাল এবং জনগনবান্ধব প্রতিনিধিদের নিয়ে আলোচনায় সরব সকল ইউনিয়ন।বইলর ইউনিয়নে প্রার্থী নিয়ে জনমনে অনেকের নাম আসলেও বেশ কজনের নাম ফলাও করে শুনা যাচ্ছে। সাধারণ মানুষের তথ্য মতে ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান এবার নির্বাচন থেকে সরে দাড়ানোর ফলে এবার নির্বাচনে আসন্ন নির্বাচনে তার সন্তান খন্দকার মশিহুর রহমান শাহানশাহ এর নাম বেশ ঘটা করে প্রচার হচ্ছে।

বিগত দিনে খন্দকার মশিহুর রহমান শাহানশাহ তার বাবার পাশাপাশি সাধারণ মানুষের পাশে থেকে
জনসেবার কারণে সাধারণ মানুষের কাছে তিনি অত্যন্ত আস্থাভাজন ব্যক্তি হিসেবে অতি অল্প সময়ে সু-পরিচিতি লাভ করেছেন এবং একজন উদীয়মান তরুণ সমাজসেবক,ব্যবসায়ী ও রাজনীতিবিদ হিসেবেও বেশ সুনাম রয়েছে তার। দীর্ঘদিন ধরে তিনি নিজেকে ব্যস্ত রেখেছেন সাধারণ মানুষের সেবায়।

করোনার মহামারী কালীন সময়ে নিজেকে ব্যস্ত রেখেছেন জনগণের সেবা এবং সাধ্য অনুযায়ী নিজস্ব অর্থায়নে এলাকার গরীব দুঃখী কর্মহীন হয়ে পরা সাধারণ মানুষের মাঝে ত্রাণ দিয়েছেন বলে শুনা যাচ্ছে। মহামারী করােনার শুরু থেকেই ছিলেন সাধারণ মানুষের পাশে। তিনি এই ধারাবাহিকতা বজায় রাখতে চান সারাজীবন এমনটার আশা করছেন বলে লোকমুখে শুনা যাচ্ছে।আর্ত মানবতার সেবায় জনগণের কল্যাণের স্বার্থে নিজেকে উৎসর্গ করতে চান।

এলাকাবাসী বলেন,আমরা আমাদের সকল আপদে-বিপদে খন্দকার মশিহুর রহমান শাহানশাহ কে নিঃস্বার্থভাবে কাছে পেয়েছি। আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে দলমত নির্বিশেষে ইউনিয়নের উন্নয়নের স্বার্থে তরুন সমাজসেবক শাহানশাহ কে চেয়ারম্যান হিসেবে পেতে চাই।

এব্যাপারে খন্দকার মশিহুর রহমান শাহানশাহ বলেন, মহান আল্লাহ পাক রাব্বুল আলামিন-এর রহমতে এবং জনসাধারণের ভোটে আমি নির্বাচিত হতে পারি ও জনগণ যদি তাদের সেবা করার সুযােগ করে দেয়, তাহলে আমি আমার প্রিয় বইলর ইউনিয়ন কে একটি আধুনিক, সুন্দর ও ডিজিটাল ইউনিয়ন হিসেবে গড়ে তুলবো ইনশাআল্লাহ।আমি সবসময় চেষ্টা করি জনগণের সাথে মিশে তাদের সেবা করা ও সুখে দুঃখে পাশে থাকতে।

তি‌নি আরও বলেন, আমি আপনাদের এলাকার সন্তান। আমি আপনাদের সুখ ও দুঃখের সাথী হয়ে থাকতে চাই এবং আপনাদের দোয়া ও সমর্থন চাই।সবসময় আমি চেষ্টা করি আমার ইউনিয়নের বিভিন্ন সামাজিক উন্নয়ন কাজে নিজেকে নিয়োজিত রাখার।যদি আপনাদের সবার ভালেবাসা ও সমর্থন ও স্বতঃস্ফূর্ত ভোটের মাধ্যমে চেয়ারম্যান নির্বাচিত হতে পারি তাহলে আমি ইউনিয়নের সার্বিক উন্নয়ন, লেখাপড়া,সাংস্কৃতি,খেলাধুলার মান আরো সমৃদ্ধ করবো ইনশাআল্লাহ।

About Mizanur Rahman

Check Also

ময়মনসিংহে সরকারি জমি পাইয়ে দেওয়ার কথা বলে প্রতারণা করে লক্ষ-লক্ষ টাকা হাতিয়ে নিয়েছে শ্রমিকদল নেতা।।।

স্টাফ রিপোর্টারঃ ময়মনসিংহে বাংলাদেশ রেলওয়ের সরকারি জমি পাইয়ে দেওয়ার নামে প্রতারণা করে প্রায় ১৭ লক্ষ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!