Breaking News
Home / Uncategorized / তারাকান্দায় গৃহহীনদের ঘর বরাদ্দ দিতে জমি অনুসন্ধানে ইউএনও’র সরেজমিনে পরিদর্শন।।

তারাকান্দায় গৃহহীনদের ঘর বরাদ্দ দিতে জমি অনুসন্ধানে ইউএনও’র সরেজমিনে পরিদর্শন।।

আরিফ রববানী ময়মনসিংহ।।
আশ্রয়নের অধিকার, শেখ হাসিনার উপহার’ শ্লোগানে বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়নে প্রধানমন্ত্রীর অগ্রাধিকার আশ্রয়ণ-৩ পর্যায়ে প্রকল্পের আওতায় ময়মনসিংহের তারাকান্দা উপজেলায় ভূমিহীন গৃহহীনদের জন্য বরাদ্দকৃত ঘর নির্মান কাজের জন্য জমি পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী অফিসার মিজাবে রহমত। একই দিনে তিনি প্রথম ও দ্বিতীয় পর্যায়ে নির্মাণাধীন ঘর বরাদ্দকৃত ও ঘরপ্রাপ্তদের খোজ খবর নেন এবং তাদের সাথে মতবিনিময় করেন।

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শতবর্ষ উপলক্ষে দেশের কোন মানুষ গৃহহীন থাকবে না, প্রধানমন্ত্রী শেখ হাসিনার এ ঘোষণা বাস্তবায়নের পর ৩য় পর্যায়ে আবারো নতুন ঘর পাচ্ছেন উপজেলার আরো গরীব-অসহায় গৃহহীন পরিবার।

সেই লক্ষে বুধবার (২৯শে সেপ্টেম্বর) ভূমিহীন ও গৃহহীন পরিবারের জন্য ৩য় পর্যায়ে ভূমি ও গৃহ প্রদানের জন্য উপজেলার তারাকান্দা ইউনিয়নে পিঠাসূতা গ্রামে খাস জমি অনুসন্ধানের জন্য সরেজমিনে পরিদর্শন করেন উপজেলা নির্বাহী অফিসার মিজাবে রহমত। এসময় তার সাথে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান এডভোকেট মোঃ ফজলুল হক, সহকারী কমিশনার (ভূমি)জিন্নাত শহিদ পিংকি, তারাকান্দা ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গরা।

About Mizanur Rahman

Check Also

দালাল মুক্ত ভূমি অফিস করতে কাজ করছেন ভূমি কর্মকর্তা লুৎফর রহমান

স্টাফ রিপোর্টারঃ ময়মনসিংহের সদর উপজেলার ভাবখালী ইউনিয়ন ভূমি অফিস দালাল মুক্ত বললেন ভূমি কর্মকর্তা। সম্প্রতি …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!