Breaking News
Home / Uncategorized / জাপা নেতা মাহফিজুর রহমান বাবুলের মেঝ ছেলে নিলয় আর নেই।

জাপা নেতা মাহফিজুর রহমান বাবুলের মেঝ ছেলে নিলয় আর নেই।

আরিফ রববানী ময়মনসিংহ।।
ময়মনসিংহ বিভাগ সমিতি ঢাকা এর নির্বাহী সভাপতি, বৃহত্তর ময়মনসিংহ সমিতি ঢাকা এর সহ সভাপতি জাতীয় পার্টি কেন্দ্রীয় নির্বাহী কমিটি র সাংগঠনিক সম্পাদক ও ময়মনসিংহ জেলা জাপা র সহ সাধারন সম্পাদক বীর মুক্তিযোদ্বা মাহফিজুর রহমান বাবুলের তৃতীয় সন্তান মো: রাফসান শাহরিয়ার নিলয়(২৭) সোমবার (২৭শে সেপ্টেম্বর) সন্ধায়,ঢাকা গ্রীনরোড সেন্ট্রাল হাসপাতালে ইন্তেকাল করেছেন(ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহে রাজিউন)।

নিলয় দীর্ঘ সময় যাবত প্রতিবন্ধী সংক্রান্ত ও নিউরোলজিক্যাল সমস্যায় ভুগছিলো।ময়মনসিংহ অডিটোরিয়াম প্রাঙ্গনে ৭০/১ এলি: রোড ঢাকায় রাত ১০.৩০মি: তার জানাজা শেষে রাত ১১’৩০মি: নিলয়ের প্রয়াত ছোট ভাই আরমান শাহরিয়ার বলয়ের কবরের পাশে নিলয় কে আজিমপুর গোরস্হানে দাফন করা হয়।

ছেলের মৃত্যুতে শোকাহত জাপা নেতা মাহফিজুর রহমান বাবুল সকলের নিকট ,নিলয়, বলয় ও তা,র পরিবারের সকলের জন্য দোয়া প্রার্থনা করেছেন।
প্রয়াত রাফসান শাহরিয়ার নিলয়(২৭) এর মৃত্যুতে শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়ে তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন ময়মনসিংহের ফুলবাড়ীয়া উপজেলা জাপা র আহ্বায়ক আলহাজ্ব নাজমুল হক সরকার, ৫নং দেওখোলা ইউনিয়নের চেয়ারম্যান মো: আতাউর রহমান হাদী, ফুলবাড়ীয়া জাপা, র যুগ্ম আহ্বায়ক মোস্তাফিজুর রহমান বি এস সি, এড. হাবিবুর রহমান হাবিবুল্লাহ, ফুলবাড়ীয়া স্বেচ্ছাসেবক লীগ এর সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো: এনামুর রহমান রবি, ফুলবাড়ীয়া জাপা র যুগ্ম আহ্বায়ক ডা: আব্দুস সালাম, মাওলানা আশরাফ সিদ্দিীকী সহ ফুলবাড়ীয়া জাপা ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। শোক বিবৃতিতে তারা প্রয়াত নিলয়ের রুহের মাগফিরাত কামনা করে মহান আল্লাহ র নিকট বেহেশত নসীব কামনা করেছেন।

About Mizanur Rahman

Check Also

ময়মনসিংহে সরকারি জমি পাইয়ে দেওয়ার কথা বলে প্রতারণা করে লক্ষ-লক্ষ টাকা হাতিয়ে নিয়েছে শ্রমিকদল নেতা।।।

স্টাফ রিপোর্টারঃ ময়মনসিংহে বাংলাদেশ রেলওয়ের সরকারি জমি পাইয়ে দেওয়ার নামে প্রতারণা করে প্রায় ১৭ লক্ষ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!