Breaking News
Home / Uncategorized / বিশ্বের কাছে বাংলাদেশকে একটি রোল মডেল হিসেবে পরিচিত করেছেন শেখ হাসিনা- বইলরে শাহানশাহ।।

বিশ্বের কাছে বাংলাদেশকে একটি রোল মডেল হিসেবে পরিচিত করেছেন শেখ হাসিনা- বইলরে শাহানশাহ।।

আরিফ রববানী,ময়মনসিংহ।।
বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা মাদার অব হিউম্যানিটি, বিশ্বসপরা প্রধানমন্ত্রী দেশরত্ন জননেত্রী শেখ হাসিনার ৭৫তম জন্মবার্ষিকী উপলক্ষে ২নং বইলর ইউনিয়নের তরুণ রাজনীতিবিদ, আওয়ামী লীগ নেতা ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে বইলর ইউনিয়নে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী খন্দকার মশিহুর রহমান শাহানশাহ এর সার্বিক সহযোগিতা ইউনিয়নের ৪নং ওয়াড আওয়ামী লীগের আয়োজনে আলোচনা, মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। উক্ত মিলাদ ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে আগামী দিনে দেশরত্ন শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে বইলর ইউনিয়নের উন্নয়নকে জনকল্যাণে জনগণের দোরগোড়ায় পৌছে দিতে সকলের দোয়া ও সার্বিক সহযোগিতা প্রত্যাশা করেন তরুন জনপ্রিয় রাজনীতিবিদ খন্দকার মশিহুর রহমান শাহানশাহ।

এসময় খন্দকার মশিহুর রহমান শাহানশাহ আরো বলেন,আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশের সফল প্রধানমন্ত্রী। চতুর্থবারের মতো প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করছেন দেশরত্ন শেখ হাসিনা। তাঁর নেতৃত্বে অর্থনীতির প্রতিটি সূচকে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। বিশ্বের কাছে বাংলাদেশকে একটি রোল মডেল হিসেবে পরিচিত করেছেন। সন্ত্রাস ও জঙ্গি দমনেও তিনি বিশ্বনেতাদের প্রশংসা কুড়িয়েছেন। মিয়ানমারে জাতিগত সহিংসতায় পালিয়ে আসা রোহিঙ্গা মুসলিমদের আশ্রয় দিয়ে সারা বিশ্বে হয়েছেন প্রশংসিত। বাংলাদেশকে নিয়ে গেছেন অনন্য উচ্চতায়। প্রধানমন্ত্রীর গতিশীল নেতৃত্বে করোনাকালেও দেশের প্রবৃদ্ধি এশিয়ায় প্রায় সব দেশের ওপরে ৷
আলোচনা সভা শেষে বঙ্গবন্ধুর কন্যা দেশরত্ন শেখ হাসিনার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে মোনাজাত করেন নেতৃবৃন্দ।

অনুষ্ঠানে অন্যান্যদের মাঝে স্থানীয় আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

About Mizanur Rahman

Check Also

ময়মনসিংহে সরকারি জমি পাইয়ে দেওয়ার কথা বলে প্রতারণা করে লক্ষ-লক্ষ টাকা হাতিয়ে নিয়েছে শ্রমিকদল নেতা।।।

স্টাফ রিপোর্টারঃ ময়মনসিংহে বাংলাদেশ রেলওয়ের সরকারি জমি পাইয়ে দেওয়ার নামে প্রতারণা করে প্রায় ১৭ লক্ষ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!