Breaking News
Home / Uncategorized / ত্রিশালে কেক কেটে শেখ হাসিনার জন্মদিন পালন করলেন কানিহারীর চেয়ারম্যান উজ্জ্বল।।

ত্রিশালে কেক কেটে শেখ হাসিনার জন্মদিন পালন করলেন কানিহারীর চেয়ারম্যান উজ্জ্বল।।

আরিফ রববানী ময়মনসিংহ।।
ময়মনসিংহের ত্রিশাল উপজেলার কানিহারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যাননও ইউনিয়ন আওয়ামিলীগের সাধারণ সম্পাদক আশরাফ আলী উজ্জ্বলের উদ্যোগে ব্যাপক ঝাক-জমক উৎসাহ উদ্দীপনা মুখর পরিবেশে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫ তম জন্মদিন উদযাপন করা হয়েছে।
এই উপলক্ষে ২৮ সেপ্টেম্বর মঙ্গলবার সন্ধ্যায় স্থানীয় ইউনিয়ন পরিষদ মিলনায়তনে কেক কাটা ও সংক্ষিপ্ত আলোচনা সভার আয়োজন করা হলে প্রধান অতিথির বক্তব্য রাখেন ইউপি চেয়ারম্যান ও আওয়ামিলীগ নেতা আশরাফ আলী উজ্জ্বল। এসময় তিনি বলেন, আধুনিক ও সমৃদ্ধ বাংলাদেশের প্রশ্নে শেখ হাসিনার কোনো বিকল্প বা সমকক্ষ জনবান্ধব প্রতিশ্রুতিশীল সাহসী রাজনৈতিক নেতৃত্ব বাংলাদেশে নেই। তাই একমাত্র শেখ হাসিনাই জাতির আশা আকাঙ্খার নির্ভরযোগ্য আশ্রয়স্থল। পদ-পদবী আর মর্যাদার মোহে নয়, বঙ্গবন্ধুর আদর্শ যারা অন্তরে ধারণ করেন, সহযোগী হিসেবে তাদের নিয়েই বাংলাদেশকে এগিয়ে নিয়ে যেতে হবে। এ সময় উপস্থিত ছিলেন,ইউনিয়ন আওয়ামী লীগ ও বিভিন্ন অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
পরে নেতৃবৃন্দ প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫ তম জন্মদিন উপলক্ষে কেক কাটেন এবং দেশ ও জাতির কল্যাণে ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার র্দীঘায়ু কামনায় বিশেষ মোনাজাত করেন। ।

About Mizanur Rahman

Check Also

ময়মনসিংহে সরকারি জমি পাইয়ে দেওয়ার কথা বলে প্রতারণা করে লক্ষ-লক্ষ টাকা হাতিয়ে নিয়েছে শ্রমিকদল নেতা।।।

স্টাফ রিপোর্টারঃ ময়মনসিংহে বাংলাদেশ রেলওয়ের সরকারি জমি পাইয়ে দেওয়ার নামে প্রতারণা করে প্রায় ১৭ লক্ষ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!