Breaking News
Home / Uncategorized / শেখ হাসিনার নেতৃত্বে দেশের সকল ক্ষেত্রে উন্নয়নের মহা সড়কে-প্রতিমন্ত্রী শরীফ আহমেদ ।।

শেখ হাসিনার নেতৃত্বে দেশের সকল ক্ষেত্রে উন্নয়নের মহা সড়কে-প্রতিমন্ত্রী শরীফ আহমেদ ।।

আরিফ রববানী ময়মনসিংহ।।গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী শরীফ আহমেদ এমপি বলেছেন,আওয়ামী লীগের নেতৃত্বে বঙ্গবন্ধুর কন্যা দেশরত্ন শেখ হাসিনার হাত ধরেই সমৃদ্ধ ও উন্নত বাংলাদেশে রুপান্তরিত হয়েছে। তিনি বলেন উন্নয়নের রুপকার সফল প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার নেতৃত্বেই আজ অর্থনৈতিক মুক্তি তথা সমৃদ্ধ দেশের দিকে এগিয়ে যাচ্ছে প্রিয় বাংলাদেশ । প্রতিমন্ত্রী বলেন- নানা চড়াই-উতরাই, ষড়যন্ত্র-বাধা পেরিয়ে বাংলাদেশ আজকের অবস্থানে এসেছে শেখ হাসিনার নেতৃত্বে । নানা সংগ্রাম ও সাফল্য পেরিয়ে আজ ২৮শে সেপ্টেম্বর (মঙ্গলবার) গণতন্ত্রের মানসকন্যা বঙ্গবন্ধুর কন্যা দেশরত্ন শেখ হাসিনার ৭৫ তম জন্মদিন উদযাপন পালিত হচ্ছে। তিনি বলেন- বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা দীর্ঘ ৪১ বছর যাবৎ আওয়ামী লীগের সভাপতি হিসাবে এবং দীর্ঘ প্রায় ১৮ বছর বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে সরকার পরিচালনা করে, নেতৃত্ব দিয়ে দেশকে এগিয়ে নিয়ে এ যাচ্ছেন। বাংলাদেশের যতকিছু সাফল্য ও অর্জন-তার সবই এসেছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত ধরে। একটি নিম্ন আয়ের দেশ হতে বাংলাদেশ উন্নয়নশীল দেশে উন্নীত হয়েছে। তিনি দেশকে মর্যাদা ও সম্মানে বিশ্ব পরিমন্ডলে এক অনন্য উচ্চতায় তুলে ধরেছেন।

মঙ্গলবার ২৮শে সেপ্টেম্বর বিকালে ময়মনসিংহের টাউন হলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫তম জন্মদিন’ উপলক্ষ্যে ময়মনসিংহ জেলা আওয়ামীলীগ আয়োজিত আলোচনা সভায় প্রদত্ত বক্তব্যে প্রতিমন্ত্রী এসব কথা বলেন।

ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব এডভোকেট জহিরুল হক খোকার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এডভোকেট মোয়াজ্জেম হোসেন বাবুল এর পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্যে গৃহায়ণ ও গনপুর্ত প্রতিমন্ত্রী শরীফ আহমেদ এমপি বলেন, আজ বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫তম জন্মদিন। এই দিনটি আমাদের জন্য অত্যন্ত আনন্দের, খুশির ও অহংকারের। দিনটি আজকে সারা জাতিকে উদ্বেলিত করেছে, উচ্ছ্বাসিত করেছে এবং সারা দেশে বিপুলভাবে উদযাপিত হচ্ছে। বঙ্গবন্ধুকন্যার নেতৃত্বে আজকে আমরা বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়ন করে যাচ্ছি। শেখ হাসিনার নেতৃত্বে ও নির্দেশনায় সকল ক্ষেত্রে দেশের অভূতপূর্ব উন্নয়ন হয়েছে। আজ বাংলাদেশ সারা পৃথিবীকে দেখিয়ে দিয়েছে বাংলাদেশ উন্নয়নের রোল মডেল। যা সারা পৃথিবীতে প্রশংসিত ও নন্দিত হচ্ছে।

অনুষ্ঠানে অন্যান্যদের মাঝে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বীরমুক্তিযোদ্বা নাজিম উদ্দীন আহমেদ এমপি, আলহাজ্ব আনোয়ারুল আবেদীন খান তুহিন এমপি, কাজিম উদ্দিন আহমেদ ধনু এমপি, মনিরা সুলতানা মনি এমপি প্রমুখ। এ সময় ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের সম্মানিত সহসভাপতি বীরমুক্তিযোদ্বা কবির উদ্দিন ভুঁইয়া, বীরমুক্তিযোদ্বা মোমতাজ উদ্দিন মন্তা, এডভোকেট পীযুষ কান্তি সরকার, যুগ্ম সাধারণ সম্পাদক এম এ কুদ্দুস, শওকত জাহান মুকুল, সাংগঠনিক সম্পাদক শরীফ হাসান অনু, ডক্টর সামীউল আলম লিটন, দপ্তর সম্পাদক অধ্যক্ষ আবু সাইদ দীন ইসলাম ফখরুল, বন ও পরিবেশ সম্পাদক মিরন চৌধুরী, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক আবুল কালাম রাসেল ভিপি রাসেল, সাংস্কৃতিক সম্পাদক মোস্তাফিজ বাশার ভাষানী, সম্মানিত সদস্য বিশিষ্ট শিল্পপতি আলহাজ্ব এম এ ওয়াহেদ, এডভোকেট ইমদাদুল হক সেলিম, জেলা যুব লীগের সম্মানিত যুগ্ম আহবায়ক শাহ শওকত ওসমান লিটন, জেলা স্বেচ্ছাসেবক লীগের সম্মানিত সভাপতি এডভোকেট এ বি এম নুরুজ্জামান খোকন, সাধারণ সম্পাদক উত্তম চক্রবর্তী রকেট, জেলা ছাত্র লীগের সম্মানিত সভাপতি আব্দুল্লাহ আল আমিন, সাধারণ সম্পাদক হুমায়ুন কবির সহ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। আলোচনা সভা ও দোয়া মাহফিলে জেলার বিভিন্ন উপজেলা, ইউনিয়ন থেকে আগত হাজার হাজার নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

About Mizanur Rahman

Check Also

দালাল মুক্ত ভূমি অফিস করতে কাজ করছেন ভূমি কর্মকর্তা লুৎফর রহমান

স্টাফ রিপোর্টারঃ ময়মনসিংহের সদর উপজেলার ভাবখালী ইউনিয়ন ভূমি অফিস দালাল মুক্ত বললেন ভূমি কর্মকর্তা। সম্প্রতি …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!