Breaking News
Home / Uncategorized / গৌরীপুরে আ’লীগ নেতা অনুর উদ্যোগে শেখ হাসিনার জন্মদিন পাালন।

গৌরীপুরে আ’লীগ নেতা অনুর উদ্যোগে শেখ হাসিনার জন্মদিন পাালন।

আরিফ রববানী ময়মনসিংহ।।
ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক,সাবেক সাহসী ছাত্রনেতা,জাতির জনকের আদর্শে বিশ্বাসী তরুণ রাজনীতিবিদ শরীফ হাসান অনু
বলেছেন , জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাঙালীকে উপহার দিয়েছেন স্বাধীন দেশ, তাঁরই কন্যা দেশরত্ন শেখ হাসিনা দিয়েছেন স্বাধীন দেশের উন্নয়ন,উন্নত বাংলাদেশ ।তার মেধাবী নেতৃত্বে বাংলাদেশ আজ বিশ্বমান চিত্রে মর্যাদার আসনে অধিষ্ঠিত। তাঁরই শাসনকাল ইংল্যান্ডের রানী প্রথম এলিজাবেথের শাসনকালের মতো আজ থেকে ৫০০ বছর পরেও বাঙালীর ইতিহাসে স্বর্ণযুগ হিসেবে স্মরণীয় হয়ে থাকবে । শেখ হাসিনার শাসনকালেই বাঙালী বিশ্বসভায় উন্নত মস্তকে দাঁড়াতে পেরেছে।

মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর) রাত ৯ টায় গৌরীপুর পৌর শহরে পাট বাজার এলাকায় ময়মনসিংহ জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক শরীফ হাসান অণু গৌরীপুরস্থ তার রাজনৈতিক কার্যালয়ে
ব্যক্তিগত আয়োজনে বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫তম জন্মদিন উপলক্ষে আয়োজিত আলোচনা সভা ও দোয়া-মাহফিলে সংক্ষিপ্ত আলোচনায় এসব কথা বলেন।

অনুষ্ঠানে উপজেলা আওয়ামীলীগ ও তার অঙ্গ সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের মাঝে উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি সানাউল হক হীরার সঞ্চালনায় এ উপলক্ষে আলোচনা বক্তব্য দেন উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ম. নুরুল ইসলাম, ইকবাল হোসেন জুয়েল, সাংগঠনিক সম্পাদক আবুল কালাম আজাদ, দপ্তর সম্পাদক মোঃ শফিকুল ইসলাম মিন্টু, মহিলা বিষয়ক সম্পাদক রাবেয়া ইসলাম ডলি, মাওহা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি নূর মোহাম্মদ কালন, বোকাইনগর ইউনিয়ন আওয়ামীলীগের সহ সভাপতি নূর আলী, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি তাজুল ইসলাম রানা, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সাবেক আহবায়ক আবুল কাশেম, উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম আহবায়ক মশিউর রহমান কাউসার, সাবেক ছাত্রলীগ নেতা মোফাক্কারুল ইসলাম রূপন, দেলোয়ার হোসেন প্রমুখ।আলোচনা শেষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুস্বাস্থ্য ও দীর্ঘ জীবন কামনা করে মোনাজাত করা হয়।

About Mizanur Rahman

Check Also

ময়মনসিংহে সরকারি জমি পাইয়ে দেওয়ার কথা বলে প্রতারণা করে লক্ষ-লক্ষ টাকা হাতিয়ে নিয়েছে শ্রমিকদল নেতা।।।

স্টাফ রিপোর্টারঃ ময়মনসিংহে বাংলাদেশ রেলওয়ের সরকারি জমি পাইয়ে দেওয়ার নামে প্রতারণা করে প্রায় ১৭ লক্ষ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!