Breaking News
Home / Uncategorized / উন্নয়নের ধারা অব্যাহত রাখতে দ্বিতীয়বারের মত প্রস্তুত চেয়ারম্যান উজ্জল।।

উন্নয়নের ধারা অব্যাহত রাখতে দ্বিতীয়বারের মত প্রস্তুত চেয়ারম্যান উজ্জল।।

ষ্টাফ রিপোর্টারঃ
ময়মনসিংহের ত্রিশাল উপজেলার ঐতিহ্যবাহি কানিহারী ইউনিয়ন পরিষদ। বিএনপির আখড়া হিসাবে পরিচিত ইউনিয়নটিতে আওয়ামীলীগের অস্তিত্ব ছিলো নড়বরে। তবে বর্তমান চেয়ারম্যান আশরাফ আলী উজ্জ্বল চেয়ারম্যান নির্বাচিত হওয়ার পর গত পাঁচ বছরে একদিকে যেমন দলের সাংগঠনিক কার্যক্রম ও শক্তি বৃদ্ধি পেয়েছে অপরদিকে তেমন দৃশ্যমান হয়েছে স্থানীয় উন্নয়ন।বর্তমান সরকারের ভিশনকে বাস্তবায়ন করার লক্ষ্যে নিরলস পরিশ্রম করে যাচ্ছেন পরিষদের চেয়ারম্যান আশরাফ আলী উজ্জ্বল। বিগত সময়ে যে উন্নয়নের ছোঁয়া এই পরিষদের প্রত্যন্ত গ্রামগুলোতে স্পর্শ করেনি চেয়ারম্যান উজ্জ্বল দায়িত্ব পাওয়ার পর গত ৫বছরে সরকারের উন্নয়নকে পৌছে দিচ্ছেন গ্রামগুলোতে। উন্নয়নের এই ধারাকে অব্যাহত রাখতে রাত-দিন পরিশ্রম করছেন তিনি।

জানা গেছে, এই পরিষদের আওতায় রয়েছে ২৬টি গ্রাম। যে গ্রামগুলো বিগত সময়ে ছিলো অনুন্নত। রাতে রাস্তার পাশ দিয়ে জ্বলতো না কোন আলো। মেঠো পথ দিয়ে বর্ষা মৌসুমে কাঁদার মধ্যে দিয়ে পথ চলতে হতো। জনমুখর কোন স্থানে বিকেলে বসার মতো কোন জায়গা ছিলো না। গ্রামগুলোতে পানি নিষ্কাশনের জন্য ছিলো না কোন ড্রেনেজ ব্যবস্থা। কিন্তু বর্তমানে প্রায় প্রতিটি গ্রামের রাস্তায় লেগেছে আধুনিকতার ছোঁয়া। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী উপলক্ষ্যে নৃত্বাত্তিক গোষ্ঠির গ্রামে স্থাপন করা হয়েছে মটর আর পানির বড় একটি ট্যাংক। যার মাধ্যমে তারা হাত বাড়ালেই সহজেই পাচ্ছেন সুপেয় পানি। এই সব কিছুই সম্ভব হয়েছে চেয়ারম্যান উজ্জলের একনিষ্ট প্রচেষ্টার কারণে। গত ৫ বছরের মধ্যে চেয়ারম্যান সকল মেম্বারদের সহযোগিতা নিয়ে ইউনিয়নের বিভিন্ন এলাকায় চলতি এবং গত অর্থ বছরে ইউনিয়নে টিআর,কাবিখা,কাবিটা,
এলজিএসপি,এলজিইডির মাধ্যমে বিভিন্ন রাস্তাঘাটের উন্নয়ন,গ্রামের দরিদ্র জনগোষ্ঠীর মাঝে বয়স্ক,বিধবা,প্রতিবন্ধী,ভিজিডি সহ বিভিন্ন ভাতার সুবিধা দিয়ে ইউনিয়নবাসীর মাঝে ব্যাপক সুনাম অর্জন করেছে চেয়ারম্যান উজ্জল।উপজেলার এই গুরুত্বপূর্ণ ইউনিয়নে দৃশ্যমান অবকাঠামোগত উন্নয়ন মূলক কাজ সম্পন্ন করেছেন তিনি। এছাড়াও আরো শতাধিক উন্নয়ন মূলক কর্মকান্ডের কাজ চলমান রয়েছে। বর্তমান সরকারের ভিশন গ্রামকে শহরের সুবিধা প্রদান করার প্রতিশ্রুতি অনেকটাই বাস্তবায়নে রুপ নিয়েছে এই ইউনিয়নে। তাই আগামীতেও এই ধরনের ক্লিন ইমেজের জনপ্রতিনিধির পক্ষে নির্বাচন করতে চান এই ইউনিয়নের সাধারণ মানুষরা।

বাগাদারিয়া এলাকার কয়েকজন বলেন, আগের সময়ে পরিষদে কোন কাজ নিয়ে গেলে মেম্বার ও চেয়ারম্যানরা পাত্তাই দিতো না। কিন্তু উজ্জল চেয়ারম্যানের কাছে যে কোন কাজ নিয়ে গেলে সবার আগে তিনি আমাদের কাজগুলো করে দেন। আর বর্তমানে প্রায় ১শত জন ক্ষুদ্র নৃত্বাত্তিক জনগোষ্ঠির এই গ্রামে কেউ কোন ভাতার সুবিধা থেকে বঞ্চিত নয়। উন্নয়নের এই ধারাকে অব্যাহত রাখার জন্য আগামীতেও আমরা এই চেয়ারম্যানকেই চাই।
ইউনিয়ন পরিষদের একজন সদস্য বলেন, সবচেয়ে ভালো লাগার বিষয় চেয়ারম্যান উজ্জল পরিষদে যে কোন বরাদ্দ কিংবা কাজ এলে মেম্বারদের নিয়ে প্রথমে তিনি পরামর্শ করেন। এরপর সমন্বয় করে কাজগুলো ভাগ করে দেন। বিগত সময়ে এই ইউনিয়নের আওতায় এই ধরনের কাজ কখনোই বাস্তবায়ন করা হয়নি। তাই বর্তমান চেয়ারম্যানের নিদের্শনা ও সহযোগিতায় আমরা মেম্বাররা নিজ নিজ এলাকায় উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে কাজ করে যাচ্ছি।

কানিহারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আশরাফ আলী উজ্জ্বল বলেন, এই ইউনিয়নকে ত্রিশাল উপজেলার মধ্যে একটি মডেল ইউনিয়নে পরিণত করতে চাই। মডেল ইউনিয়ন হিসেবে গঠন করতে যা যা করার প্রয়োজন আমি সবার সহযোগিতা নিয়ে তাই করতে চাই। বর্তমান সরকারের ভিশনকে দৃশ্যমান করতে ও বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়তে আমি এই ইউনিয়নের একজন সামান্য সেবক হয়ে কাজ করতে চাই। দল ও এলাকাবাসী যদি আমাকে সুযোগ দেয় তাহলে আমি আবারো চেয়ারম্যান নির্বাচিত হয়ে সরকারের উন্নয়নের ধারাকে প্রতিটি গ্রামের প্রতিটি ঘরের দুয়ার পর্যন্ত পৌছে দিয়ে এই উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে চাই।

বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়তে গ্রামের অবকাঠামোগত উন্নয়নের কোন বিকল্প নেই। আর সেই উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে স্থানীয় পর্যায়ে ইউনিয়ন পরিষদের একজন স্বচ্ছ, নির্ভিক ও বলিষ্ট মানের জনপ্রতিনিধির প্রয়োজন বলে মনে করেন সচেতন মহল।

About Mizanur Rahman

Check Also

দালাল মুক্ত ভূমি অফিস করতে কাজ করছেন ভূমি কর্মকর্তা লুৎফর রহমান

স্টাফ রিপোর্টারঃ ময়মনসিংহের সদর উপজেলার ভাবখালী ইউনিয়ন ভূমি অফিস দালাল মুক্ত বললেন ভূমি কর্মকর্তা। সম্প্রতি …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!