Breaking News
Home / Uncategorized / ত্রিশালের কাঁঠালে সংরক্ষিত আসনের মেম্বার পদে প্রার্থী ফাতেমা খাতুনের ব্যাপক গণসংযোগ।।

ত্রিশালের কাঁঠালে সংরক্ষিত আসনের মেম্বার পদে প্রার্থী ফাতেমা খাতুনের ব্যাপক গণসংযোগ।।

আরিফ রববানী ময়মনসিংহ।।
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন উপলক্ষে সারাদেশের ন্যায় ত্রিশালের কাঁঠাল ইউনিয়নেও প্রচারণা জমে উঠেছে। প্রচার প্রচারনায় সকল শ্রেনীর প্রার্থীরা মাঠে নামায় এলাকায় নির্বাচনী আমেজ শুরু হয়েছে। চায়ের আড্ডায় আলোচনায় চলছে প্রার্থীদের নাম।

সেই ধারাবাহিকতায় ইউনিয়নের ৭,৮,৯ নং ওয়ার্ডে মহিলা ইউপি সদস্য প্রার্থী হিসাবে তিনটি ওয়ার্ডেই ব্যাপক প্রচার-প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন
মহিলা মেম্বার প্রার্থী ও মহিলা আওয়ামী লীগ
কাঁঠাল ইউনিয়ন শাখার সভাপতি ফাতেমা খাতুন।
কখনও মতবিনিময় করছেন, কখনও ভোটারদের দ্বারে দ্বারে ঘুরছেন আর কখনও সামাজিক অনুষ্ঠানে যোগ দিচ্ছেন কখনও মানুষের বিপদে আপদে পাশে দাড়াচ্ছেন।নিজ অর্থায়নে এলাকায় বিভিন্ন সামাজিক কাজে সহযোগিতা করে সাড়া ফেলেছেন তরুণ এই আওয়ামী লীগ নেত্রী।

গণসংযোগের অংশ হিসাবে ২৫শে সেপ্টেম্বর শুক্রবার সারাদিন তিনি ৭নং ওয়ার্ডের রাজাবাড়ি ও ৮নং ওয়ার্ডের নলচিড়া এলাকায় সাধারণ মানুষের সাথে গনসংযোগ ও মতবিনিময় করেন ফাতেমা খাতুন ।

ফাতেমা খাতুন জানান, আমি রাজনৈতিক পরিবারের সন্তান। আমার স্বামীও এই ইউনিয়নে যুবলীগের সভাপতি হিসাবে নেতৃত্ব দিয়ে জণগনের পাশে সবসময় ছিল,আছে এবং থাকবে। জনসেবার ইচ্ছা থেকেই ইউপি নির্বাচনে এসেছি। নির্বাচিত হওয়ার ব্যাপারে আশাবাদী তিনি।

About Mizanur Rahman

Check Also

ময়মনসিংহে সরকারি জমি পাইয়ে দেওয়ার কথা বলে প্রতারণা করে লক্ষ-লক্ষ টাকা হাতিয়ে নিয়েছে শ্রমিকদল নেতা।।।

স্টাফ রিপোর্টারঃ ময়মনসিংহে বাংলাদেশ রেলওয়ের সরকারি জমি পাইয়ে দেওয়ার নামে প্রতারণা করে প্রায় ১৭ লক্ষ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!