স্টাফ রিপোর্টের,
ময়মনসিংহে ইউনিয়ন পর্যায়ে শিক্ষাকার্যক্রমকে আধুনিকায়ন,শতভাগ হোল্ডিং ট্যাক্স আদায়,ইউনিয়ন পরিষদের উদ্যোগে শিক্ষা প্রতিষ্ঠানে কম্পিউটার প্রদানসহ পরিষদের পক্ষ থেকে ভাল শিখনগুলোকে গুরুত্বারোপ করে বাংলাদেশে পারস্পরিক শিখন কর্মসূচি (এইচএলপি) প্রাতিষ্ঠানিকরণ প্রকল্পের আওতায় জাতীয় স্থানীয় সরকার ইনস্টিটিউট (এনআইএলজি) ও সদর উপজেলা প্রশাসনের যৌথ আয়োজনে এবং সুইস এজেন্সি ফর ডেভলপমেন্ট এন্ড কো-অপারেশন (এসডিসি ) ও সুশীলন এর সহযোগিতায় বাংলাদেশে পারস্পরিক শিখন কর্মসূচী (এইচএলপি) প্রাতিষ্ঠানিকীকরণ উপজেলা কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
২৫শে সেপ্টেম্বর সকাল থেকে উপজেলার উপজেলা পরিষদ সভাকক্ষে”পারস্পরিক শিখন কর্মসূচী” দিনব্যাপী এই কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
প্রধান অতিথি হিসাবে উপস্থিত খেকে কর্মশালার উদ্বোধন করেন জাতীয় স্থানীয় সরকার ইনিস্টিটিউট এরমহাপরিচালক সালেহ আহমেদ মোজাফফর।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ সাইফুল ইসলাম। কর্মশালায় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান আশরাফ হোসাইন, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) সম্মানিত উপজেলা ভাইস চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান শাহিন প্রমুখ।
এছাড়া সদর উপজেলার বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, সচিব, সাধারণ ইউপি সদস্য ও সংরক্ষিত ইউপি সদস্যসহ পরিষদের নির্বাচিত জনপ্রতিনিধি ও কর্মকর্তা এই কর্মশালায় অংশগ্রহন করেন। কর্মশালার শুরুতে বাংলাদেশে পারস্পরিক শিখন কর্মসূচির প্রেক্ষাপট তুলে ধরে মূল প্রবন্ধ উপস্থাপনা করেন
সুশীলনের উপ-পরিচালক।
কর্মশালায় ৬ টি ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে উপস্থাপিত ২৩ টি ভাল শিখনগুলোর মধ্য থেকে সেরা ৫ টি ভাল শিখন ভোটের মাধ্যমে নির্বাচিত করা হয় এগুলো হলঃ ১. ইউনিয়ন পর্যায়ে শিক্ষাকার্যক্রমকে আধুনিকায়ন। ২. শতভাগ হোল্ডিং ট্যাক্স আদায়।
৩. ইউনিয়ন পরিষদের উদ্যোগে শিক্ষা প্রতিষ্ঠানে কম্পিউটার প্রদান। ৪. ইউনিয়ন পরিষদের উদ্যোগে বিদ্যালয়ে ঋতুকালিন পরিচর্যার ন্যাপকিন সরবরাহ। (
৫. ইউনিয়ন পরিষদে অভিযোগ বক্স স্থাপন।
www.dailyamaderbani.com দেশ ও জনগণের কথা বলে