আরিফ রববানী ময়মনসিংহ।।
ময়মনসিংহের ভালুকা উপজেলার হবিরবাড়ী ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে চেয়ারম্যান পদে নৌকার মনোনয়ন পেতে দলের হাইকমান্ডের দ্বারেদ্বারে ঘুরছেন সাবেক ছাত্রনেতা, জেলা বঙ্গবন্ধু সৈনিক লীগের সাধারন সম্পাদক মাজহারুল আনোয়ার সোহেল খান। পাশাপাশি ইউনিয়নের সাধারণ ভোটার ও তৃণমূল কর্মীদের সমর্থন পেতেও ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডে পাড়া-মহল্লায় ঘুরছেন তিনি।
নির্বাচনে নৌকার মনোনয়ন পেতে ইতোমধ্যে সিনিয়র নেতাদের সঙ্গে যোগাযোগ করছেন। নিজের স্বচ্ছ ইমেজ তুলে ধরছেন। পাশাপাশি এলাকায় গণসংযোগ করছেন। মানুষের বাড়ি বাড়ি গিয়ে দোয়া ও ভোট চাচ্ছেন।
তরুণ নেতা মাজহারুল আনোয়ার সোহেল খানের বাড়ী ইউনিয়নের– গ্রামে। স্কুল জীবনে ছাত্রলীগের রাজনীতির মাধ্যমে রাজনীতিতে হাতে-খড়ি। এরপর তিনি ইউনিয়ন কৃষকলীগের সাধারন সম্পাদক থেকে শুরু করে উপজেলা পর্যায়ে আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গসংগঠনের গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেন।
এবার আসন্ন ইউনিয়ন পরিষদের নির্বাচনে চেয়ারম্যান পদে তিনি প্রতিদ্বন্দ্বিতা করবেন এমন সংবাদে ইউনিয়নব্যাপী সাধারণ ভোটারদের মাঝে ব্যাপক উৎসাহ উদ্দীপনা মুখর পরিবেশের সৃষ্টি হয়েছে।
সোহেল খান বলেন, হবিরবাড়ী ইউনিয়ন এক সময় বিএনপির ঘাঁটি ছিল। এখানে বিভিন্ন প্রতিকূল পরিবেশ উপেক্ষা করে বঙ্গবন্ধুর আদর্শের রাজনীতি করেছি। এ সময় বিভিন্ন হয়রানি ও নির্যাতনের শিকার হয়েছি।
তিনি বলেন, আগামী নির্বাচনে আওয়ামী লীগের প্রতীক নিয়ে লড়তে চাই। তৃণমূল আমাকে প্রার্থী হিসেবে দেখতে চাচ্ছে। তৃণমূলের উৎসাহে এলাকার উন্নয়ন করতে প্রার্থী হয়েছি। ইতোমধ্যে কেন্দ্রীয় কমিটির কাছে ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের প্রার্থী বাছাই কমিটির যোগাযোগ অব্যাহত রেয়েছি। আমি আশাবাদী দল থেকে আমাকে আওয়ামী লীগের প্রার্থী করা হবে।
মনোনয়ন পেয়ে চেয়ারম্যান নির্বাচিত হলে এলাকার ব্যাপক উন্নয়ন করা হবে উল্লেখ করে মাজহারুল আনোয়ার সোহেল খান বলেন, এলাকার মানুষ বিভিন্ন উন্নয়ন কর্মকান্ড- থেকে বঞ্চিত। চেয়ারম্যান নির্বাচিত হলে রাস্তা-ঘাট নির্মাণ ও সংস্কারসহ এলাকার মানুষের চাহিদামতো উন্নয়ন করবো। জননেত্রী শেখ হাসিনার উন্নয়নের ছোয়া মানুষের ঘরে ঘরে পৌছে দিতে কাজ করবো। এজন্য সবার দোয়া প্রত্যাশী তিনি।
www.dailyamaderbani.com দেশ ও জনগণের কথা বলে