আরিফ রববানী,ময়মনসিংহ।।
তারাকান্দায় উপজেলা সদরসহ ১০টি ইউনিয়নের ৫৩ টি দুর্গাপূজা মণ্ডপকে ঘিরে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হবে বলে জানিয়েছেন উপজেলা নির্বাহী অফিসার মিজাবে রহমত।
তিনি বলেন, পূজা উৎসবে অপ্রীতিকর অবস্থা যেন কোনভাবেই সৃষ্টি না হয় সেজন্য বিশেষ নিরাপত্তার ব্যবস্থা নেয়া হচ্ছে।
একই সাথে পূজামণ্ডপ এলাকায় আনসার ও পুলিশের বিশেষ সদস্য নিয়োগ করা হবে। এ ছাড়া ইউনিয়নের বিভিন্ন গ্রাম পর্যায়ে পূজামণ্ডপগুলোতেও যৌথবাহিনীর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হবে। এ সময় তিনি দুর্গাপূজাকে ঘিরে সকল সম্প্রদায়ের মানুষকে আইনশৃঙ্খলা বজায় রেখে উৎসবে যোগ দেয়ার আহ্বান জানান।
বুধবার দুপুরে জেলা পর্যায়ের দুর্গাপূজার উপলক্ষে জেলা প্রশাসকের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রস্তুতিমূলক সভা উপজেলা প্রশাসনের সভাকক্ষ থেকে জুম ভার্চুয়ালের মাধ্যমে তারাকান্দা উপজেলায়
শারদীয় দূর্গোৎসব আড়ম্বরপূর্ণ ও আনন্দঘন পরিবেশে উদযাপনের লক্ষ্যে আয়োজিত প্রস্তুতি মূলক বিশেষ সভায় উপজেলা নির্বাহী অফিসার মিজাবে রহমত এসব কথা বলেন।
এ সময় তারাকান্দা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জিন্নাত শহিদ পিংকি,থানার অফিসার ইনচার্জ আবুল খায়ের,উপজেলা পূজা উদযাপন পরিষদ এর সভাপতি সুব্রত চন্দ্র ভদ্র, সাধারণ সম্পাদক বিজন চন্দ্র শর্মা,সহ বিভিন্ন পুজা মণ্ডপ কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রতিটি পূজামণ্ডপে পুরুষ ও নারীর জন্য আলাদা প্রবেশপথ ও তল্লাশির ব্যবস্থা রাখতে হবে। মূল ফটক কিংবা সড়কে দোকান না বসানো। আতশবাঁজি ও পটকা ফুটানো থেকে বিরত থাকারও আহবান জানান ইউএনও মিজাবে রহমত।
এ ছাড়া বিসর্জনের দিন পানিপথে প্রাণহানির ঘটনা এড়াতে বিশেষ সতর্কতা অবলম্বন করা। উপজেলা প্রশাসন ও থানা পুলিশ অফিসারের সাথে সমন্বয় করে বিসর্জন আগে শোভাযাত্রা সড়ক নির্ধারণ করতে হবে এবং সন্ধ্যা ৬টার মধ্যে বিসর্জন দিতে হবে বলেও পুজামন্ডপ কমিটির নেতৃবৃন্দের প্রতি আহবান জানান তিনি।
www.dailyamaderbani.com দেশ ও জনগণের কথা বলে