Breaking News
Home / Uncategorized / তারাকান্দায় ১৫০ জন কৃষককে বিনামূল্যে বীজ ও সার দিলেন ইউএনও।

তারাকান্দায় ১৫০ জন কৃষককে বিনামূল্যে বীজ ও সার দিলেন ইউএনও।

আরিফ রববানী ময়মনসিংহ।।
ময়মনসিংহের তারাকান্দায় মাষকলাই ডালের উৎপাদন বাড়াতে চলতি মৌসুমে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে স্থানীয় ১৫০ জন কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়েছে। বুধবার (২২ সেপ্টেম্বর) দুপুরে উপজেলা পরিষদ চত্বরে আনুষ্ঠানিকভাবে সরকারের এ প্রণোদনা বিতরণ করেন উপজেলা নির্বাহী অফিসার মিজাবে রহমত। এ সময় আরও উপস্থিত ছিলেন জনাব রকিব আল রানা, উপজেলা কৃষি কর্মকর্তা, তারাকান্দা উপজেলা,ময়মনসিংহ। কৃষি সম্প্রসারণ অফিসার,মোঃ আরিফুল হক স্যার এবং কৃষি সম্প্রসারণ অফিসার জনাব, কাওছার আহম্মদ খান।

এ সময় বক্তারা
শরীরে বল বৃদ্ধি,শরীরকে সক্রিয় রাখা সহ হজম শক্তি বৃদ্ধি করতে মাষকলাই ডালের উৎপাদন বাড়ানোর আহবান জানিয়ে কৃষকদের উদ্দেশ্যে বলেন-
মাষকলাইয়ের ডালে শতকরা ২০ থেকে ২৩ ভাগ আমিষ থাকে। প্রোটিন ও ভিটামিন বি-এর সমৃদ্ধ উৎস হলো এই ডাল। রুচিকর ও বলবর্ধক বলে শরীরে প্রয়োজনীয় প্রোটিনের জোগানদাতা এই ডাল। প্রচুর লৌহ বা আয়রন আছে বলে এটি স্বাস্থ্যকর ডাল। এটি শরীরে বল বৃদ্ধি করে, শরীরকে সক্রিয় রাখে,প্রচুর ফাইবার আছে বলে হজম ভালো হয়। বক্তারা সকল কৃষকদের মাষকলাই ডালের উৎপাদন বৃদ্ধি করার আহবান জানান।

About Mizanur Rahman

Check Also

ময়মনসিংহে সরকারি জমি পাইয়ে দেওয়ার কথা বলে প্রতারণা করে লক্ষ-লক্ষ টাকা হাতিয়ে নিয়েছে শ্রমিকদল নেতা।।।

স্টাফ রিপোর্টারঃ ময়মনসিংহে বাংলাদেশ রেলওয়ের সরকারি জমি পাইয়ে দেওয়ার নামে প্রতারণা করে প্রায় ১৭ লক্ষ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!