আরিফ রববানী-ময়মনসিংহ।।
ময়মনসিংহের কোতোয়ালী মডেল থানা পুলিশ নিয়মিত অভিযান চালিয়ে সন্ত্রাস, চাঁদাবাজ,মাদক,ছিনতাই সহ বিভিন্ন অপরাধ নির্মুলে কাজ করে যাচ্ছেন।অপরাধ নির্মুলের মাধ্যমে পুলিশ জনগণের বন্ধু তার প্রমাণ করেছেন ওসি শাহ কামাল আকন্দের নেতৃত্বাধীন কোতুয়ালী মডেল থানা পুলিশ। সেই ধারাবাহিকতা (২২সেপ্টেম্বর) বুধবার পর্যন্ত গত ২৪ ঘন্টায় বিশেষ অভিযান পরিচালনা করে ৯ মাদক ব্যবসায়ীসহ ১৩ জনকে গ্রেফতার করেছে কোতোয়ালী মডেল থানা পুলিশ। এ সময় তাদের নিকট থেকে ১০ লিটার চোলাই মদ, ৬ শত গ্রাম গাঁজা, ৫৪ পিচ ইয়াবা, ৩ গ্রাম হেরোইন উদ্ধার করে পুলিশ। নগরীর বিভিন্ন এলাকা থেকে অভিযান পরিচালনা করে তাদেরকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছেন কোতুয়ালী মডেল থানা পুলিশ ।
কোতোয়ালী মডেল থানার ওসি শাহ কামাল আকন্দ জানান, পুলিশ সুপার মোহাঃ আহমার উজ্জামানের নির্দেশে আইন শৃংখলা নিয়ন্ত্রণ ও মাদকমুক্ত নগরী গড়ার প্রত্যয়ে কোতোয়ালী পুলিশ নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে। এরই অংশ হিসাবে মঙ্গলবার রাতে অভিযান চালিয়ে ১৩ জনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতরা হলো, মাদক ব্যবসায়ী জীবন ঋষি, শাহিন মিয়া, সোহেল চৌধুরী, মোঃ আনোয়ার হোসেন, মোঃ জাহিদ ওরফে বাবু , মোঃ রকি মিয়াদের, সজিব, রাকিব হাসান বিপ্লব ও দিপু বসাক। এছাড়া জিআর গ্রেফতারী পরোয়ানা ৩, সিআর গ্রেফতারী পরোয়ানায় একজনকে গ্রেফতার করা হয়েছে। মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে পৃথক মামলা হয়েছে। বুধবার তাদেরকে আদালতে পাঠিয়েছে পুলিশ। ওসি শাহ কামাল আকন্দ জানান- সমাজের অপরাধ নির্মুলের মাধ্যমে জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করণে আমাদের এই অভিযান অব্যাহত থাকবে। অভিযানকে সফল করতে তিনি সর্বস্তরের জনগণের সার্বিক সহযোগিতা প্রত্যাশা করেন।
www.dailyamaderbani.com দেশ ও জনগণের কথা বলে