Breaking News
Home / Uncategorized / তারাকান্দায় আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত।।

তারাকান্দায় আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত।।

আরিফ রববানী ময়মনসিংহ।।
ময়মনসিংহের তারাকান্দা উপজেলায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৩শে আগষ্ট) সকালে উপজেলা প্রশাসনের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা পরিষদের চেয়ারম্যান এডভোকেট ফজলুল হক।

উপজেলা নির্বাহী অফিসার মিজাবে রহমত এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্যে উপজেলা পরিষদের চেয়ারম্যান এডভোকেট ফজলুল হক- মাদক প্রতিরোধে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, মেম্বার, সচিবসহ সবাইকে এগিয়ে আসার আহবান জানান।

সভাপতির স্বাগত বক্তব্যে ইউএনও মিজাবে রহমত সকলকে সভায় উপস্থিত হওয়ায় ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে বলেন, জন সাধারণকে বাল্য বিবাহের কুফল সম্পর্কে সচেতন করাতে হবে। বাল্য বিবাহ ও শিশু নির্যাতনের মতো এমন অনৈতিক কাজের সঙ্গে যারা জড়িত থাকবে তাদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমুলক শাস্তির ব্যবস্থা গ্রহণে সহযোগীতা করতে সকলের প্রতি আহবান জানান।

এসময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) জিন্নাত শহীদ পিংকি,তারাকান্দা থানার অফিসার ইনচার্জ মোঃ আবুল খায়ের, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নজরুল ইসলাম নয়ন, সালমা আক্তার কাকন, সকল ইউপি চেয়ারম্যান, উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারীগণসহ উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সদস্যগণ।

About Mizanur Rahman

Check Also

ময়মনসিংহের সিরতা ও পরানগঞ্জে উন্নয়নমূলক কাজ পরিদর্শন করলেন ইউএনও-পিআইও

আরিফ রববানী ময়মনসিংহ।। সরকারের উন্নয়ন কর্মকান্ডগুলোকে জনকল্যাণে জনগণের দোরগোড়ায় পৌছে দিতে স্বচ্ছতার সাথে এসব কাজ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!