আরিফ রববানী ময়মনসিংহ।।
ময়মনসিংহ সদর উপজেলায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।সোমবার (২৩শে আগষ্ট)সকালে সদর উপজেলা পরিষদের সভা কক্ষে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আশরাফ হোসাইন।
সভায় উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি- মাদক, সন্ত্রাস, নারী নির্যাতন, ধর্ষণ, ইভটিজিং, কিশোর গ্যাং নিয়ে আলোচনা হয়। এ সময় আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতির বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কোতুয়ালী মডেল থানার অফিসার ইনচার্জ ওসি শাহ কামাল আকন্দ, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ শাহজাহান কবির,উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মনিরুল হক ফারুক রেজা সহ
সদর উপজেলাধীন সকল ইউনিয়নের চেয়ারম্যানগণ ও আইন-শৃঙ্খলা বাহিনীর কর্মকর্তাসহ সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
সভার শুরুতে কোতুয়ালী মডেল থানার নবাগত অফিসার ইনচার্জ (ওসি)শাহ কামাল আকন্দকে ফুলের শুভেচ্ছা স্বাগত ও সংবর্ধনা জানান উপজেলা পরিষদের চেয়ারম্যান আশরাফ হোসাইন ও উপজেলা নির্বাহী অফিসার সাইফুল ইসলাম সহ উপজেলা বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারীরা।।
www.dailyamaderbani.com দেশ ও জনগণের কথা বলে