Breaking News
Home / Uncategorized / অসাধারণ নৈপুণ্য ও বিজয়ের মাধ্যমে জাতীয় ক্রিকেট দল পরিপূর্ণ ও সুসংহত – বিরোধীদলীয় নেতা ।

অসাধারণ নৈপুণ্য ও বিজয়ের মাধ্যমে জাতীয় ক্রিকেট দল পরিপূর্ণ ও সুসংহত – বিরোধীদলীয় নেতা ।

আরিফ রববানী ময়মনসিংহ।।
শক্তিশালী অস্ট্রেলিয়া ক্রিকেট দলের বিরুদ্ধে প্রথম টি- টোয়েন্টিতে ঐতিহাসিক জয়ে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলসহ ক্রিকেট কোচ,বাংলাদেশ ক্রিকেট বোর্ড ও সংশ্লিষ্টদের আন্তরিক অভিনন্দন জানিয়েছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ এমপি ।

মঙ্গলবার (৩রা আগষ্ট)বাংলাদেশ জাতীয় সংসদের মাননীয় বিরোধীদলীয় নেতার সহকারী একান্ত সচিব, মামুন প্রেরিত এক অভিনন্দন বার্তায় বিরোধীদলীয় নেতা বলেন, খেলোয়াড়দের ঐকান্তিক প্রচেষ্টায় বাংলাদেশ ক্রিকেট আজ বিশ্বের বুকে মর্যাদাপূর্ণ অবস্থানে অধিষ্ঠিত। অসাধারণ নৈপুণ্য ও বিজয়ের মাধ্যমে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল পরিপূর্ণ ও সুসংহত।এই বিজয় বাংলাদেশ ক্রিকেটকে নতুন উচ্চতায় নিয়ে যাবে। বাংলাদেশ ক্রিকেট দলের টিম স্পিরিট এবং অসাধারণ দক্ষতায় জাতি আজ গর্বিত।

তিনি আরও বলেন, ‘বাংলাদেশি টাইগাররা বর্তমানে ক্রিকেট খেলায় যেভাবে নিজেদের সক্ষমতা দেখিয়ে ক্রিকেট বিশ্বে বাংলাদেশের সুনাম বৃদ্ধি করছে তাতে আমরা গর্বিত ও আনন্দিত।’ ক্রিকেট খেলায় টাইগাররা যে চমক দেখাচ্ছে তা নিঃসন্দেহে ক্রিকেট প্রেমীদের মনে এক জোরালো আশার সঞ্চার করেছে।
নিয়মিত অনুশীলন ও প্রশিক্ষণ অব্যাহত রাখলে বাংলাদেশি টাইগাররা ধারাবাহিকভাবে এ ধরনের সাফল্য ভবিষ্যতেও ধরে রাখতে সক্ষম হবে।” ‘ক্রিকেট বিশ্বে অস্ট্রেলিয়ার মতো একটা চৌকস ও দক্ষ দলকে হারানোর কৃতিত্ব প্রমাণ করে-একাগ্রতা ও মনোবল বজায় রাখলে বিজয়ের দ্বারপ্রান্তে পৌঁছানো অসম্ভব নয়।

About Mizanur Rahman

Check Also

ময়মনসিংহে সরকারি জমি পাইয়ে দেওয়ার কথা বলে প্রতারণা করে লক্ষ-লক্ষ টাকা হাতিয়ে নিয়েছে শ্রমিকদল নেতা।।।

স্টাফ রিপোর্টারঃ ময়মনসিংহে বাংলাদেশ রেলওয়ের সরকারি জমি পাইয়ে দেওয়ার নামে প্রতারণা করে প্রায় ১৭ লক্ষ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!