Breaking News
Home / Uncategorized / ময়মনসিংহে কঠোর লকডাউনে গত ৮দিনে ২৫০৩ মামলায় পনের লক্ষাধিক টাকা জরিমানা।।

ময়মনসিংহে কঠোর লকডাউনে গত ৮দিনে ২৫০৩ মামলায় পনের লক্ষাধিক টাকা জরিমানা।।

আরিফ রববানী,ময়মনসিংহ।।
করোনা ভাইরাসকে কেন্দ্র করে সারাদেশের ন্যায় ময়মনসিংহ জেলায় ও চলছে কঠোর লকডাউন।
এই লকডাউনে সরকারি বিধি-নিষেধ অমান্য করায় গত সপ্তাহে,অর্থাৎ লকডাউনের ৮ দিনে গত ২৩- ৩০শে জুলাই পর্যন্ত লকডাউনে-২৫০৩ মামলায় ১৫,০০,৮৫০৳ ১৫লক্ষ ৮শ ৫০ টাকা) জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

ময়মনসিংহের অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট আয়েশা হক জানান, ২৩থেকে ৩০শে জুলাই পর্যন্ত জেলার ১৩টি উপজেলায় ১৩ জন উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, ১২ জন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এবং জেলা প্রশাসন কর্তৃক নিয়োজিত ২৮ জন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটসহ মোট ৫২ জন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ভোর ৬.০০ টা হতে রাত ১০.০০ পর্যন্ত পুরো ময়মনসিংহ জেলায় শহরে স্বাস্থ্যবিধি নিশ্চিতকরণে অভিযান পরিচালনা করছেন। এতে গত ২৩ জুলাই ২০২১ থেকে ৩০ জুলাই ২০২১ তারিখ পর্যন্ত পরিচালিত মোবাইল কোর্টে মোট
২৫০৩মামলায় ১৫,০০,৮৫০৳ ১৫লক্ষ ৮শ ৫০ টাকা) জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

এবিষয়ে জেলা প্রশাসক মোঃ এনামুল হক জানান, সরকারি বিধি-নিষেধ অমান্য করে রাস্তাঘাটে ঘোরাফেরা, আড্ডা, স্বাস্থ্য বিধি না মানায় এসব মামলা এবং জরিমানা করা হয়েছে। সরকার ঘোষিত কঠোর লকডাউনের প্রথম দিন ২৩ শে জুলাই থেকে ৩০শে জুলাই পর্যন্ত ভ্রাম্যমাণ আদালতে সর্বমোট-২,২৬৬ মামলায়-১৫,০০,৮৫০৳ ১৫লক্ষ ৮শ ৫০ টাকা) জরিমানা করেছে। তিনি বলেন-জেলা প্রশাসন কর্তৃক নিয়োজিত ২৮ জন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটসহ মোট ৫২ জন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ভোর ৬.০০ টা হতে রাত ১০.০০ পর্যন্ত পুরো ময়মনসিংহ জেলায় শহরে স্বাস্থ্যবিধি নিশ্চিতকরণে অভিযান পরিচালনা করেছে। তিনি বলেন-লকডাউনের প্রথম দিন২৩শে জুলাই থেকে ২৫শে জুলাই পর্যন্ত প্রথম তিন দিনেই ১১৪৪ মামলায় ৬২৩৭৪৫ টাকা জরিমানা আদায় করা হয়েছে।

জেলা প্রশাসক মহোদয় আরো বলেন, কোভিড-১৯ সংক্রমণ প্রতিরোধে মানুষদের স্বাস্থ্যবিধি নিশ্চিত করণে সচেতন করা হচ্ছে। সেই সঙ্গে চলমান লকডাউন কঠোরভাবে নিশ্চিত করা হচ্ছে। এর সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে জেলা ও উপজেলা পর্যায়ে ভ্রাম্যমাণ আদালত ও আইন-শৃঙ্খলা রক্ষাকারি বাহিনী মাঠে কাজ করছেন। জনস্বার্থে জেলা প্রশাসনের এ অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
এদিকে শনিবার ৮ম দিনের মত ময়মনসিংহ জেলাজুরে সরকার ঘোষিত কঠোর লকডাউন নিশ্চিত করণে অভিযান পরিচালনা করা হয়। এই লকডাউন বাস্তবায়নে জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ টিম, পুলিশ, সেনাবাহিনী, বিজিবি কাজ করছে। সকাল থেকে দেখা গেছে, বন্ধ রয়েছে সকল ধরনের দোকানপাট, শপিংমল ও বিপনী বিতান।

About Mizanur Rahman

Check Also

ময়মনসিংহে সরকারি জমি পাইয়ে দেওয়ার কথা বলে প্রতারণা করে লক্ষ-লক্ষ টাকা হাতিয়ে নিয়েছে শ্রমিকদল নেতা।।।

স্টাফ রিপোর্টারঃ ময়মনসিংহে বাংলাদেশ রেলওয়ের সরকারি জমি পাইয়ে দেওয়ার নামে প্রতারণা করে প্রায় ১৭ লক্ষ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!